Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নিউ ইয়ার পার্টিতে 'পিঙ্ক জিনে' চুমুক দেবেন? সহজে বানাতে পারেন বাড়িতেই, লাগবে কী কী?

২০২২ সালের মাঝামাঝি থেকে ককটেল ও পার্টি ড্রিঙ্কের জগতে নিজের জায়গা করে নিয়ে ‘পিঙ্ক জিন’। এখন তো এই ড্রিঙ্কস বেশ জনপ্রিয়।

নিউ ইয়ার পার্টিতে 'পিঙ্ক জিনে' চুমুক দেবেন? সহজে বানাতে পারেন বাড়িতেই, লাগবে কী কী?

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 January 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের মাঝামাঝি থেকে ককটেল ও পার্টি ড্রিঙ্কের জগতে নিজের জায়গা করে নিয়ে ‘পিঙ্ক জিন’। এখন তো এই ড্রিঙ্কস বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় এটি এতটাই চর্চায় যে, অনেকেই এর নাম শুনে ফেলেছেন এতদিনে। নতুন বছর অর্থাৎ ২০২৫-এ পা দিতেই এই জিনে চুমুক দিয়ে ফেলেছে বহু মানুষ। এই গোলাপি রঙের জিন মূলত প্লাইমাউথ জিন ও অ্যাঙ্গোস্টুরা বিটার মিশিয়ে তৈরি, যা ১৮ শতকের মাঝামাঝি সময়ে প্রথম তৈরি করা হয়। 

এর আকর্ষণীয় গোলাপি রঙের জন্যই এটি তৎকালীন ব্রিটেনে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে বর্তমানে 'পিঙ্ক জিন' কেবল জিন নয় বরং এর সঙ্গে ফল, ভেষজ এবং মশলার মিশ্রণে তৈরি এক আধুনিক পানীয়। স্ট্রবেরি, রাস্পবেরি বা গোলাপের পাপড়ি দিয়ে এর গোলাপি রঙ আনা হয়। 

পিঙ্ক জিনের স্বাদ কেমন?

পিঙ্ক জিনের বোতল দেখে মনে হতে পারে, এটি মিষ্টি হবে, কিন্তু তেমনটা নয়! এটি পরিচিত সুগন্ধি, তাজা এবং মার্জিত একটি পানীয় হিসেবে। সরাসরি পান করার পাশাপাশি এটি ঐতিহ্যবাহী 'জিন অ্যান্ড টনিক'-এর মতো ককটেল তৈরি করাও যায়।

পিঙ্ক জিন কীভাবে তৈরি হয়? 
পিঙ্ক জিন তৈরি হয় পাতন প্রক্রিয়ার মাধ্যমে। লাল বেরি (যেমন স্ট্রবেরি, লাল কিসমিস), গোলাপের পাপড়ি এবং কিছু মশলা এতে গোলাপি রঙ ও অনন্য স্বাদ এনে দেয়। 

কেন এটি এত জনপ্রিয়?
 
জিনের তীক্ষ্ণ বা শুষ্ক স্বাদ অনেক সময় উগ্র মনে হয়। কিন্তু পিঙ্ক জিনের মৃদু ও স্নিগ্ধ স্বাদ সেই সমস্যা দূর করে। এটি রঙ ও স্বাদের একটি একটি আলাদাই ম্যাজিক। তবে এর জন্য সব সময় প্রচুর টাকা খরচ করতে হবে না। বাড়িতেই তৈরি করা যাবে। 

কীভাবে বাড়িতেই তৈরি করবেন পিঙ্ক জিন?
 
পিঙ্ক জিন না পেলে ঘরেই বানিয়ে নেওয়া সম্ভব। সাধারণ জিনের সঙ্গে অল্প পরিমাণে পোর্ট রেড ওয়াইন, লিচির রস, কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। পরিবেশনের সময় ওপর থেকে কিছু তাজা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। দেখতেও আকর্ষণীয় এবং স্বাদেও দুর্দান্ত!


```