Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

টিফিন বাক্সে পুষ্টির আনাগোনা, স্বাদও এবার আরও নতুন! জমে উঠবে লাঞ্চব্রেক

শমিতা হালদার করোনার কাঁটা সরিয়ে স্কুল তো খুলে গেল আবার। গুটি গুটি পায়ে পিঠে ব্যাগ নিয়ে বাচ্চারাও আবার স্কুলমুখী। মুখে মাস্ক হয়তো আছে, কিন্তু এতদিন পর স্কুল যাওয়া, বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়ার সেই আনন্দ অনুভূতি কি আর একটুকরো মাস্কে ঢা

টিফিন বাক্সে পুষ্টির আনাগোনা, স্বাদও এবার আরও নতুন! জমে উঠবে লাঞ্চব্রেক

শেষ আপডেট: 26 February 2022 09:35

শমিতা হালদার

করোনার কাঁটা সরিয়ে স্কুল তো খুলে গেল আবার। গুটি গুটি পায়ে পিঠে ব্যাগ নিয়ে বাচ্চারাও আবার স্কুলমুখী। মুখে মাস্ক হয়তো আছে, কিন্তু এতদিন পর স্কুল যাওয়া, বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়ার সেই আনন্দ অনুভূতি কি আর একটুকরো মাস্কে ঢাকা পড়ে! মোটেই না। কচিকাঁচাদের খলবলে আবার মুখর হয়ে উঠেছে স্কুলবাড়িগুলো। চারদিকে ছড়িয়ে থাকা মারণ ভাইরাস কিন্তু স্কুলে টিফিন পিরিয়ডের ছবিটা বদলে দিয়েছে একেবারে। আর পাঁচটা বন্ধুবান্ধবের সঙ্গে নিজের টিফিনটুকু ভাগ করে খাওয়াতে যে সুখ ছিল, তা থেকে হয়তো আরও অনেকদিন বঞ্চিত থাকতে হবে বাচ্চাদের। তবে তাই বলে তো আর টিফিন খাওয়া বন্ধ রাখা চলবে না। বাচ্চাদের জন্য সুস্বাদু, স্বাস্থ্যকর টিফিন দিতেই হবে মায়েদের। আজকের ফুডব্লগে তাই রইল বাচ্চাদের টিফিনবক্স ভরতি করার দুটো দুর্দান্ত রেসিপি। তার মধ্যে একটায় রয়েছে দক্ষিণ ভারতের ছোঁয়া, যা মুখে দিলে তৃপ্তি, আবার বাচ্চার স্বাস্থ্যও থাকবে অটুট।

মাল্টিগ্রেন উত্তপাম

উপকরণ- ১ কাপ বিউলির ডাল ১/৪ কাপ রাগী ১/৪ কাপ সবুজ মুগ ১/৪ কাপ চাল আদা, লঙ্কা, নুন গাজর, পেঁয়াজ, টমাটো, ক্যাপসিকাম, ধনেপাতা (ইচ্ছেমতো সবজি) তেল প্রণালী- বিউলির দাল, রাগী, সবুজ মুগ আর চাল পরিমাণ মতো নিয়ে আগের দিন রাত থেকেই ভিজিয়ে রাখুন। সকালে আদা আর লঙ্কা দিয়ে সেগুলো মিক্সারে পেস্ট করে নিন ভালভাবে। এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সকালবেলা। এই ব্যাটার কিন্তু অবশ্যই স্বাদমতো নুন দিয়ে রেডি করা চাই। ব্যাটার রেডি হয়ে গেলে এবার গাজর, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাকি সবজি সব মিহি করে কেটে ফেলুন। এবার রান্নার পালা। হাতে তুলে নিন খুন্তি। ননস্টিক তাওয়াতে তেল ব্রাশ করে তাতে এক হাতা ব্যাটার দিন ছড়িয়ে। তার উপর সুন্দর করে ছড়িয়ে দিন কেটে রাখা সবজির কুচি। এরপর দু’পাশ উল্টেপাল্টে ভাল করে সেঁকে নিলেই রেডি মাল্টিগ্রেন উত্তপাম। ধনেপাতার চাটনি কিংবা সসের সঙ্গে গরম গরম ভরে ফেলুন আপনার বাচ্চার টিফিন বক্স। বাড়ি ফিরে সে আপনার রান্নার হাতের প্রশংসা করতে বাধ্য। ডিম-চিকেন স্যান্ডউইচ উপকরণ- সেদ্ধ ডিম ২টো ১ কাপ চিকেন সেদ্ধ (বোনলেস) ২-৩ চামচ পেঁয়াজ কুচি ১/২ কাপ কুরোনো গাজর ৩-৪ চামচ মেয়োনিজ ১ চামচ লেবুর রস ১ চামচ গোলমরিচ নুন এবং অবশ্যই পাঁউরুটি প্রণালী- সেদ্ধ ডিম দুটো ম্যাশ করে তাতে অন্যান্য উপকরণগুলো মিক্স করে নিতে হবে। স্যান্ডউইচের স্টাফিং রেডি হলে পাঁউরুটিতে অল্প মাখন মাখিয়ে নিতে হবে। মাখন না মাখালেও চলবে। এবার তার উপর স্টাফিংটা দিয়ে আরেকটা পাঁউরুটি উপরে বসিয়ে দিতে হবে। কেউ চাইলে স্যাণ্ডউইচ মেকারে পাঁউরুটি সেঁকে নিয়েও ব্যবহার করতে পারেন। ডিম-চিকেন স্যান্ডউইচ বানানো এতটাই সোজা, বাচ্চার স্কুলটাইমে টিফিন দেওয়া যেতে পারে যেকোনওদিন। চটজলদি এই মুখরোচক টিফিন কিন্তু পুষ্টিগুণে ভরপুর। একবার খেলে মুখে লেগে থাকবে অনেকক্ষণ।   লেখিকা গুরগাঁও-এর বাসিন্দা,সাহিত্য নিয়ে পড়াশোনা করেও পেশায় একজন অনলাইন কুকিং ট্রেনার এবং হোম শেফ। যুক্ত আছেন রান্না সংক্রান্ত একাধিক ব্লগের সঙ্গে। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে তাঁর ছাত্রছাত্রী। রান্না ছাড়াও দুঃস্থ বাচ্চা ও মহিলাদের নিয়ে কাজ করেন। যুক্ত হয়েছেন সমাজকল্যাণমূলক নানা কাজকর্মের সঙ্গেও। https://thewall.in/opinion/blog/valentine-day-special-homemade-snacks-recipe/  

```