Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ম্যাকডোনাল্ডসে খাওয়ার কথা ভাবলেই ছ্যাঁকা লাগে পকেটে! তাঁদের জন্যই নতুন মেনু আনল কোম্পানি

কম্বোতেই বাজিমাত করছে আজকাল প্রায় সকলে। পাড়ার বাপী বিরিয়ানি থেকে মলের ফুড কোর্টের বহুজাতিক সংস্থা,আইসক্রিম বিপণী থেকে কাবাবের কার্ট। বাদ যাচ্ছে না ম্যাকডোনাল্ডসও।

ম্যাকডোনাল্ডসে খাওয়ার কথা ভাবলেই ছ্যাঁকা লাগে পকেটে! তাঁদের জন্যই নতুন মেনু আনল কোম্পানি

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 24 November 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: বার্গার, ব়্যাপ, ম্যাক আলু টিক্কি, বিভিন্ন জ্যুস, স্মুদি, ফ্রেঞ্চফ্রাই কী না পাওয়া যায় ম্যাকডোনাল্ডসে। তবুও এই সব জায়গায় খেতে গেলে পকেটে ছ্যাঁকা লাগে মধ্য়বিত্তদের। শেষ কয়েক মাসে বিক্রি কমেছে এই সংস্থার। পড়েছে শেয়ারও। এই পরিস্থিতিতে নতুন অফার নিয়ে হাজির হয়েছে তারা। নতুন বছরেই নতুন ডিল নিয়ে হাজির হচ্ছে ম্যাকডোনাল্ডস। মাত্র পাঁচ ডলার দিলেই মিলবে পেট ভরা খাবার। 

কম্বোতেই বাজিমাত করছে আজকাল প্রায় সকলে। পাড়ার বাপী বিরিয়ানি থেকে মলের ফুড কোর্টের বহুজাতিক সংস্থা,আইসক্রিম বিপণী থেকে কাবাবের কার্ট। বাদ যাচ্ছে না ম্যাকডোনাল্ডসও। তাদের একাধিক কম্বো মেনুতে রয়েছেই। এবার নতুন। আসছে ম্যাকডোনাল্ডস $5 মিল ডিল। অর্থাৎ পাঁচ ডলার মিল ডিল। বাই ওয়ান অ্যাড ওয়ান অ্যাট ওয়ান ডলার। 

ঠিক কী কী অ্যাড করা যাবে এক ডলারে? 

সসেজ ম্যাকমাফিন, সসেজ বিস্কুট, সসেজ বারিতো, হ্যাশ ব্রাউন। 

দুপুর ও রাতের খাবারের মেনুতে যোগ হচ্ছে 

ছয় পিস চিকেন নাগেটস, ডবল চিজ বার্গার, ম্যাকচিকেন, স্মল ফ্রাইস। 

এনিয়ে উচ্ছ্বসিত সংস্থা। আমেরিকার ম্যাকডোনাল্ডসের প্রেসিডেন্ট জো আর্লিঙ্গার বলেন, 'রেস্তরাঁয় এলেই মিলবে একাধিক ছাড়। বাঁচবে টাকা। প্রতিবার যেন একটু হলেও টাকা বাঁচাতে পারে গ্রাহকরা সেদিকেই নজর দেওয়া হয়েছে। পাশাপাশি সকলে যাতে নিজেদের মতো করে কম্বো বেছে নিতে পারে, সেবিষয়েও নজর দেওয়া হয়েছে।'

ম্যাকডোনাল্ডসের কর্ণধার কোরি ওয়াটসন বলেন, 'কী কী চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হয়েছে, সেবিষয়ে তিনি জানেন। তবুও গ্রাহকদের কথা শুনতে চেয়েছেন বরাবর। সেমতোই পরবর্তী পদক্ষেপ করা হয়েছে। কোন দেশ থেকে রিভিউ আসছে সেটার চেয়েও মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে বলছে সেটা গুরুত্বপূর্ণ।'

এই নতুন মেনু ও ডিল আসছে বছর জানুয়ারির ৭ তারিখ থেকে পাওয়া যাবে আমেরিকার সমস্ত আউটলেটে। ভারতে কবে থেকে মিলবে, সেবিষয়ে এখনই কিছু জানা যায়নি।


```