Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিশ্বের সেরা ১০ চিংড়ির রেসিপিতে জায়গা করে নিল মালাইকারি, প্রথম হল কে?

বিশ্ব বিখ্যাত খাবার ও ভ্রমণ সংক্রান্ত গাইড টেস্টঅ্যাটলাস (TasteAtlas) সম্প্রতি পৃথিবীর ৮০টি সেরা চিংড়ি ও শ্রিম্পের পদের একটি তালিকা প্রকাশ করেছে।

বিশ্বের সেরা ১০ চিংড়ির রেসিপিতে জায়গা করে নিল মালাইকারি, প্রথম হল কে?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 10 May 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: ঘটি-বাঙালের লড়াইয়ের মাঝে চিংড়ি চেটেপুটে খায় আম বাঙালি। তা সে ঘটি হোক বা বাঙাল, মালাইকারি পাতে পড়লেই হাওয়া। অনুষ্ঠান বাড়ি থেকে ঘরোয়া রান্না, এই পদের জুড়ি মেলা ভার। এই চিংড়ির মালাইকারিই এবার জায়গা করে নিল বিশ্বের দরবারে। সেরা ১০ চিংড়ির রেসিপির মধ্যে ঢুকল বাংলার জনপ্রিয় এই খাবারও।

বিশ্ব বিখ্যাত খাবার ও ভ্রমণ সংক্রান্ত গাইড টেস্টঅ্যাটলাস (TasteAtlas) সম্প্রতি পৃথিবীর ৮০টি সেরা চিংড়ি ও শ্রিম্পের পদের একটি তালিকা প্রকাশ করেছে। যাতে এক নম্বরে নাম রয়েছে গ্রিসের সিমি দ্বীপের ঐতিহ্যবাহী পদ 'সিমিয়াকো গারিদাকি'র। লাল ছোট চিংড়ি হালকা মিষ্টতা ও স্বাদের জন্য এই পদ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। সাধারণত এগুলো অলিভ অয়েলে রসুন দিয়ে ভেজে শুধুমাত্র নুন ও গোলমরিচ দিয়ে পরিবেশন করা হয়।

এই তালিকায় ৬ নম্বরে রয়েছে চিংড়ির মালাইকারি। ঘন নারকেল দুধ দিয়ে তৈরি গ্রেভি মন জয় করেছে বহু মানুষের। গরম মশলা, ঘি বা সরষের তেলে ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা এবং হলুদ দিয়ে তৈরি এই পদ সাদা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে।

টেস্টঅ্যাটলাসের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও এই র‍্যাঙ্কিং ও পদগুলির ছবি ও তথ্য শেয়ার করা হয়েছে। সেই অনুযায়ী বিশ্বের সেরা ১০টি চিংড়ির পদ -

১. সিমিয়াকো গারিদিকে (Simiako Garidaki) – গ্রিস
২. ক্যামেরনস এঁচিপতলাদোস (Camarones Enchipotlados) – মেক্সিকো
৩. গাম্বাস আল আজিলো (Gambas al Ajillo) – স্পেন
৪. স্ট্যার ফ্রায়েড শ্রিম্প (Stir-Fried Shrimps) – চিন
৫. ট্যাকোস গোবার্নাদোরা (Tacos Gobernadora) – মেক্সিকো
৬. চিংড়ি মালাইকারি (Chingri Malai Curry) – ভারত
৭. শ্রিম্প ইন ট্যামারিন্ড সস (Shrimps in Tamarind Sauce) – মেক্সিকো
৮. এবি ফুরাই (Ebi Furai) – জাপান
৯. আগুয়াচিলি (Aguachile) – মেক্সিকো
১০. বোবো দে ক্যামারাও (Bobo de Camarao) – ব্রাজিল

এই খাবার ও ভ্রমণ সংক্রান্ত গাইডের র‌্যাঙ্কিংয়েও আগে একাধিক ভারতীয় স্টু ও গ্রেভির পদ বিশ্বের সেরা তালিকায় জায়গা করে নিয়েছিল, যার মধ্যে ছিল মুর্গ মাখনি, পাভ ভাজি। তবে, এবার বাংলার চিংড়ি মালাইকারি তালিকায় জায়গা পাওয়ায় উচ্ছ্বসিত বাঙালিরা। 


```