Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সকালে উঠেই অফিস ছোটেন? ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই ব্রেকফাস্ট

সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হয় অফিসের পথে। সোম থেকে শনি যেন একই রুটিন। কোনও কোনও দিন তো ব্রেকফাস্টও বাদ পড়ে যায়।

সকালে উঠেই অফিস ছোটেন? ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই ব্রেকফাস্ট

ব্রেকফাস্ট

শেষ আপডেট: 21 September 2024 19:19

দ্য ওয়াল ব্যুরো: সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হয় অফিসের পথে। সোম থেকে শনি যেন একই রুটিন। কোনও কোনও দিন তো ব্রেকফাস্টও বাদ পড়ে যায়। কিন্তু এভাবে আর কতদিন? ১৫ মিনিট হাতে সময় থাকলেই বানিয়ে ফেলা যাবে দুর্দান্ত সব হেলথি স্ন্যাক্স। কারণ সকালের জলখাবারে এমন খাবার রাখতে হবে যা পুষ্টিকর, অথচ বানাতে বেশি সময় লাগবে না। 

এমনই একটি রেসিপির খোঁজ রইল আপনার জন্য। হেঁশেলে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে এই পদ। দেখে নেওয়া যাক রেসিপি। 

ডিমের এই পদ বানানো জন্য প্রথমে ২ চামচ তেল গরম করে ফ্রাইং প্যানে ছোট টুকরো করে কাটা একটা আলু দিয়ে ভেজে নিতে হবে। ৩-৪ মিনিট ঢাকা দিয়ে ভাজলেই আলু সেদ্ধ ভাল মতো হয়ে যাবে। এর মধ্যে ছোট একবাটি পেঁয়াজ কুচি মিশিয়ে দিতে হবে। 

ভাজা আলু আর পেঁয়াজ অন্য বাটিতে তুলে রাখতে হবে। এবার একটা বাটিতে তিনটে ডিম ফেটিয়ে নিয়ে ওর মধ্যে হাফ কাপ দুধ, স্বাদমতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে ভাল করে। 

যে প্যানে আলু-পেঁয়াজ ভাজা হল সেখানে এক চামচ সাদা তেল বুলিয়ে দিয়ে ওর মধ্যে স্লাইস করে কাটা টমেটো দিয়ে প্যানের চারিদিকে ভাল করে সাজিয়ে দিতে হবে। এবার বানিয়ে নেওয়া ডিমের মিশ্রণ কিছুটা এর উপর ছড়িয়ে দিলেই দিতে হবে।

এবার ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে রাখুন। ৫ মিনিট পর ঢাকা সরালেই দেখা যাবে ডিম ফুলে ফেঁপে উঠবে। ছুরি দিয়ে পিৎজার মত চার টুকরো করে কেটে নিলেই তৈরি অন্যরকম এই টেস্টি ওমলেট। 


```