Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অ্যাভোকাডো 'সুপারফুড', তাই বলে যত ইচ্ছে খাওয়া যায় না এই ফল

অ্যাভোকাডো 'সুপারফুড', তাই বলে যত ইচ্ছে খাওয়া যায় না এই ফল

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 12 December 2024 19:10

দ্য ওয়াল ব্যুরো: অ্যাভোকাডোকে 'সুপারফুড' বলা হয় কারণ এর একাধিক পুষ্টিগুণ রয়েছে। সুপার ফুড শুনে এই ফল রোজ খান এমন মানুষের সংখ্যা কম নয়। সুপারফুড মানেই কি রোজ খাওয়া ভাল? বিশেষজ্ঞরা বলছেন, মোটেও নয়।

অতিরিক্ত পরিমাণে অ্যাভোকাডো খেলে হিতের বিপরীত হতে পারে। এনিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন অ্যাপোলো ক্র্যাডল ও চিলড্রেনস হাসপাতালের ফুড, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বিশেষজ্ঞ ডঃ ভি কৃষ্ণা দীপিকা।

কী কী পুষ্টিগুণ রয়েছে অ্যাভোকাডোতে?

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর বলছে, অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস, ফাইবার সঙ্গে ভিটামিন এ, সি ও ই রয়েছে। রয়েছে ম্যাগনেশিয়াম ও পটাসিয়ামও।

ডঃ ভি কৃষ্ণা দীপিকা জানাচ্ছেন, এই ফল খেলে 

  • ওজন নিয়ন্ত্রণে থাকে
  • হৃদরোগের ঝুঁকি কমায়
  • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায়
  • এই ফলে অ্যান্টি অক্সিডেন্টস থাকায় ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে
  • এছাড়াও এর ফাইবার থাকায় পেট অনেক্ষণ ভর্তি রাখে
  • গর্ভবতী মহিলাদের জন্য এই ফল অত্যন্ত উপকারী।

কিন্তু অ্যাভোকাডো কি প্রতিদিন খাওয়া নিরাপদ?

অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, তবে এটি প্রচুর খেলে শরীরে ক্যালোরি বাড়তে পারে। যার সঙ্গে সমান তালে ওজনও বাড়বে। ডঃ দীপিকা জানান, অ্যাভোকাডোতে 'টায়রামিন' নামের একটি অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা রাতে খেলে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

তাহলে কতটুকু অ্যাভোকাডো খাওয়া উচিত?

একটি গবেষণা বলছে, অ্যাভোকাডো বিভিন্ন দেশে যথেষ্ট দামে বিক্রি হয়। ফলে খুব বেশি রোজ কেউ খেতে পারেন না। কিন্তু তাও যদি ডায়েটে রাখা হয়, তাহলে অবশ্যই একটার বেশি নয়। সারাদিনে একটা অ্যাভোকাডো প্রাপ্ত বয়স্কদের জন্য যথেষ্ট। 

কারা প্রতিদিন অ্যাভোকাডো খাবেন না?

ডঃ দীপিকা বলছেন, কিছু মানুষের প্রতিদিন অ্যাভোকাডো খাওয়া উচিত নয়। সেই তালিকায় রয়েছেন

  • যাদের এই ফলে অ্যালার্জি রয়েছে তারা।
  • উচ্চ রক্তচাপের রোগীদের এই ফল খাওয়া উচিত নয় কারণ অ্যাভোকাডোতে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে
  • যাঁরা ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাঁদের এই ফল খাওয়া উচিত নয়। কারণ এর ক্যালোরি অনেকটাই বেশি।
  • গ্যাস্ট্রোইনটেস্টিনালে সমস্যা (পাচনতন্ত্রের সমস্যা) থাকলেও এই ফল খাওয়া উচিত নয়।
  • লিভারের সমস্যা যাদের রয়েছে, তাঁদের এই ফল খাওয়া উচিত নয়।
  • যারা মাইগ্রেনের রোগী তাঁদেরও এই ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ অ্যাভোকাডোতে টায়রামিন রয়েছে যা মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে।

বিশেষজ্ঞ বলছেন, অ্যাভোকাডো পুষ্টিকর খাবার হলেও, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত। যথাযথ পরিমাণে খেলে এটি ওজন নিয়ন্ত্রণ, হৃদযন্ত্রের সুস্থতা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।


```