Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হারিয়ে যাওয়া বাঙালি খাবার খুঁজছেন? শুক্ত থেকে চিকেন বাটা, কী নেই ইবিসের 'মহাভোজ থালি'তে

ভেজ মহাভোজ থালি খেতে গেলে দু'জনের জন্য দিতে হবে ১২৯৯ টাকা সঙ্গ ১৮ শতাংশ ট্যাক্স।

হারিয়ে যাওয়া বাঙালি খাবার খুঁজছেন?  শুক্ত থেকে চিকেন বাটা, কী নেই ইবিসের 'মহাভোজ থালি'তে

শেষ আপডেট: 5 October 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: পুজোর সঙ্গে পেটপুজো ওতপ্রত ভাবে জড়িত। দুর্গাপুজোয় জমিয়ে বাঙালি খাবারে ডুব দিতে কে না চায়। বাঙালিদের রসনাতৃপ্তিতে তাই এবার পুজোয় 'মহাভোজ থালি' নিয়ে এল ইবিজ কলকাতা। 

খাবার নিয়ে বাঙালিদের প্রেম আজ নতুন নয়। এমন বহু পুরনো বাঙালি রেসিপি রয়েছে যা আজ হারিয়ে যেতে বসেছে। এই পুজোর পাঁচটা দিন মানুষ সেই সব খাবার, নিজের ঐতিহ্যকে চেটেপুটে উপভোগ করতে চায়। তাই এই মহাভোজ থালির সঙ্গেই বাঙালির পাতে পড়বে বাংলার ঐতিহ্যবাহী বেশ কিছু খাবার। 

রোজ সরবত দিয়ে শুরু করে শেষ হবে একদম মিষ্টি পান দিয়ে। মাঝে শুক্ত, লাউ শাক, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, লঙ্কা বাটা মুরগী, মাটন গোলবাড়ি, রুই মাছ ভাজা, আলু পটল চিংড়ি, বাসন্তী পোলাও, সাদা ভাত, লুচি, কড়াইশুটি দিয়ে ভাজা মুগ ডাল, টমেটোর চাটনি, সন্দেশ, রাজভোগ, মিষ্টি দই, পায়েস থাকবে। 

ভেজ মহাভোজ থালি খেতে গেলে দু'জনের জন্য দিতে হবে ১২৯৯ টাকা সঙ্গ ১৮ শতাংশ ট্যাক্স। আর নন ভেজ থালির জন্য দিতে হবে ১৭৯৯ টাকা সঙ্গে ১৮ শতাংশ ট্যাক্স। 

এই থালি ছাড়াও ইবিসে থাকছে মধ্যরাতের ভুরিভোজ। দু'জন পেট ভরে বুফে খেতে পারবে মাত্র ৯৯৯ টাকায়। সঙ্গে  জিএসটি আলাদা করে দিতে হবে। 

এবিষয়ে ইবিস কলকাতা, রাজারহাটের জেনারেল ম্যানেজার অমিতা মিশ্র বলেন, 'দুর্গাপুজোর জন্য এই মহাভোজ থালি আমরা এনেছি। যা নিয়ে খুবই উত্তেজিত। আমরা আশাবাদী, আনন্দ উৎসব আরও রঙিন করে তুলবে এই থালি।'


```