Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাইক্রোওভেন ছাড়াই ঘরে বানান স্বাস্থ্যকর তাওয়া পিৎজা, ময়দা বাদ দিয়েও স্বাদ হবে দোকানের মতো

ঘরে বসে হঠাৎ মন যদি পিৎজা বলে ডেকে ওঠে, আপনি কি সাড়া দেবেন না? যদি আপনাকে বলা হয়, মাইক্রোওভেন ছাড়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকর পিৎজা?

মাইক্রোওভেন ছাড়াই ঘরে বানান স্বাস্থ্যকর তাওয়া পিৎজা, ময়দা বাদ দিয়েও স্বাদ হবে দোকানের মতো

মাইক্রোওভেন ছাড়া ঘরেই বানান তাওয়া পিৎজা

শেষ আপডেট: 30 March 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: ঘরে বসে হঠাৎ মন যদি পিৎজা (pizza) বলে ডেকে ওঠে, আপনি কি সাড়া দেবেন না? এদিকে স্বাস্থ্যের কথাও ভাবতে হবে। যদি আপনাকে বলা হয়, মাইক্রোওভেন ছাড়াই (without micro-oven) বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকর পিৎজা (healthy pizza)? হ্যাঁ, ঠিকই পড়েছেন, পিৎজাও স্বাস্থ্যকর। লাগবে না ময়দা (without maida) বা অন্য কোনও এমন উপাদান, যা আপনি এবং আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তার মাঝে বেশি জায়গা জুড়ে থাকতে পারে। বড়দের জন্য তো বটেই, বাড়ির খুদে সদস্যটিও সোনামুখ করে খেয়ে নেবে স্বাস্থ্যগুণে ভরা এই ভাইরাল মুচমুচে ‘পিৎজা পরোটা’ (pizza paratha)।

উপকরণ:

  • দু’কাপ আটা (রুটি/ পিৎজার বেস তৈরির জন্য)
  • ২-৩ টে চিজ স্লাইজ
  • ১ চা-চামচ মেয়োনিজ (চাইলে এটা বাদ দিতে পারেন)
  • টম্যাটো কেচআপ
  • ১-২ চিজ কিউব (গ্রেট করে নিন)
  • ক্যাপসিকাম, বেল পেপার, টম্যাটো, পেঁয়াজ (ছোট করে কেটে নিন)। দিতে পারেন নিজের পছন্দের যে কোনও সবজি। দিতে পারেন কর্ন, পনীরের টুকরো
  • হাফ কাপ মোজারেলা চিজ
  • বাটার (খুব সামান্য)
  • অরিগ্যানো, চিলি ফ্লেকস, নুন স্বাদমতো (যদি মনে হয় লাগবে, তাহলেই দিন)

বানানোর পদ্ধতি:

  • প্রথমে, সাধারণ রুটি বানানোর মতো করে আটা মেখে নিন। লেচি বানিয়ে নিন। বেলে কিছুটা বড় করে নিন লেচি, তার মধ্যে চিজ স্লাইস ভরে মুড়ে আবার গোল করে বলের আকার দিন। সেটাকে এবার রুটির মতো বড় করে বেলে নিন।
  • চিজ ভরা ওই রুটিতে ছোট ছোট ছিদ্র বানিয়ে নিন ছুরি দিয়ে। তাতে রুটি সেঁকার সময় তা ফুলে উঠবে না, বরং পিৎজার মতো ক্রিসপি হবে। এবার গরম তাওয়ায় ভাল করে সেঁকে নিন। হালকা বাদামি হতে শুরু করলে তুলে অন্য পাত্রে রাখুন।
  • পরোটার ওপর কেচআপ, (মেয়োনিজ- অপশনাল) ভাল করে স্প্রেড করে নিন। গ্রেট করা চিজ ছড়িয়ে নিন তার ওপর। কেটে রাখা পছন্দের সবজি, কর্ন, পনীর বসিয়ে নিন।
  • তারপর মোজারেলা চিজ ছড়িয়ে অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিন স্বাদমতো।
  • অল্প বাটার তাওয়ায় দিয়ে বসিয়ে দিন পিৎজা পরোটা। চাপা দিয়ে চিজ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ব্যস! পরিবেশন করুন গরম গরম পিৎজা পরোটা। এভাবেই মনের সঙ্গে বিরোধ না রেখেই চলতে থাকুক মুখও।


```