Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল নাইটে সঙ্গে থাকুক জিভে জল আনা মাটন চাপলি কাবাব, বাড়িতেই হয়ে যাক রেস্তরাঁর স্বাদ

আইপিএল চলছে, সন্ধের সময়ে মুখ তো চালাতেই হবে! কিন্তু রোজ রোজ তো আর রেস্তরাঁ থেকে পয়সা দিয়ে খাবার আনানো সম্ভব নয়। তাই এবার ঘরেই বানিয়ে নিন সুস্বাদু মাটন চাপলি কাবাব।

আইপিএল নাইটে সঙ্গে থাকুক জিভে জল আনা মাটন চাপলি কাবাব, বাড়িতেই হয়ে যাক রেস্তরাঁর স্বাদ

মাটন চাপলি কাবাব

শেষ আপডেট: 23 March 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: বিকেলের জলখাবারে বা জমাটি আড্ডার আসরে যদি মুখরোচক কাবাব থাকে, তাহলে আর কিছু চাই না! তার উপর আইপিএল চলছে, সন্ধের সময়ে মুখ তো চালাতেই হবে! কিন্তু রোজ রোজ তো আর রেস্তরাঁ থেকে পয়সা দিয়ে খাবার আনানো সম্ভব নয়। তাই এবার ঘরেই বানিয়ে নিন সুস্বাদু মাটন চাপলি কাবাব—যার স্বাদ ছোট থেকে বড়, সবাই উপভোগ করতে পারবেন। রইল সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

  • মাটন কিমা – ৪০০ গ্রাম

  • পেঁয়াজ – ৩টি (মিহি কুচি)

  • আদা-রসুন পেস্ট – ১ চা চামচ 

  • জোয়ান – আধ চা চামচ

  • ধনে, জিরা গুঁড়া – ১ চা চামচ

  • গোলমরিচ – ৪-৫টি

  • গরম মশলা গুঁড়ো – আধ চা চামচ

  • লঙ্কা কুচি – ৩টি

  • ধনেপাতা কুচি – পরিমাণ মতো

  • ডিম – ১টি

  • ছোলার ছাতু – ২ টেবিল চামচ

  • ঘি – ৫০ গ্রাম

  • লবণ – স্বাদমতো

তৈরি করার পদ্ধতি

  • মশলা প্রস্তুতি: ধনে, জিরা, গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিন।
  • কিমা মিশ্রণ: মটন কিমার সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা, আদা-রসুন পেস্ট, লঙ্কা কুচি, ডিম, ছাতু, গুঁড়া মশলা, জোয়ান, লবণ ও ২ চামচ ঘি দিয়ে ভাল করে মেখে নিন।
  • ম্যারিনেশন: এই মিশ্রণ এক ঘণ্টা ঢেকে রেখে দিন, যাতে মশলার স্বাদ মাংসে ভালভাবে বসে যায়।
  • কাবাব গড়া: মিশ্রণ থেকে হাতে নিয়ে গোল গোল কাবাব তৈরি করুন।
  • ভাজা: নন-স্টিক ফ্রাইপ্যানে সামান্য ঘি গরম করে কাবাবগুলো হালকা বাদামি করে ভেজে নিন।

গরম গরম কাবাব পরিবেশন করুন চিলি গার্লিক সস বা ধনেপাতার চাটনি দিয়ে। এবার বাড়িতেই উপভোগ করুন পারফেক্ট রেস্তোরাঁ-স্টাইল মাটন চাপলি কাবাব!


```