
ইলিশের নতুন রেসিপি
শেষ আপডেট: 22 June 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: আকাশ আটের বিশেষ রান্নার অনুষ্ঠান 'রাঁধুনি'তে থাকছে এবার ইলিশ মাছ স্পেশাল পর্ব। ২৩ জুন পর্যন্ত দুপুর ঠিক দেড়টায় দেখানো হবে এই পর্ব। দুপুরের আকর্ষণীয় এই অনুষ্ঠানের স্পেশাল পর্ব দর্শকদের ভাল লাগছে।
এই ইলিশ মাছ স্পেশাল পর্বে থাকছে দশটি ভিন্ন
স্বাদের ইলিশ রেসিপি- বরিশাল ইলিশ, কুমড়ো ইলিশ ভুনা, লাউ বাটা ইলিশ, তিল নারকেল ইলিশ, পানি খোলা ইলিশ, জাফরানি ইলিশ, গোলমরিচ ইলিশ, মালাই ইলিশ, আম কাসুন্দি ইলিশ ভাপা এবং মেথি ইলিশ। 'রাধুনী'র ইলিশ মাছ স্পেশাল পর্বে অতিথি হিসেবে থাকছেন স্বনামধন্য শেফরা। এছাড়া জনপ্রিয় এই অনুষ্ঠানের সঞ্চালিকা সহ শেফরাও টেলিভিশনের পর্দায় সমস্ত রান্নার বর্ণনা দেবেন।
আকাশ আট-এর ডিরেক্টর প্রিয়াঙ্কা বারদিয়ার কথায়, "রাধুনির দর্শকদের জন্য ইলিশের স্পেশাল পর্ব মন ভরাবে । এই অনুষ্ঠানটি খাদ্যরসিক মানুষদের নতুন নতুন রেসিপি শেখায়। আমরা আশা করছি যে ইলিশের স্পেশাল পর্বগুলি দর্শকদের মন জয় করতে পারবে।"
সঞ্চালিকা বাসবদত্তা চট্টোপাধ্যায় বলেন, 'রান্না আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ইলিশ মাছ বাঙালিদের আবেগ। ইলিশ মাছের প্রতি বাঙালিদের আলাদা ভালোবাসা রয়েছে, যাকে বলা যেতে পারে নস্টালজিয়া। আর আমাদের রাধুনি অনুষ্ঠানের ইলিশ মাছ স্পেশাল পর্বে ইলিশ মাছের একাধিক মেনু দর্শকের সামনে তুলে ধরতে পারব। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কীভাবে দর্শকদের আনন্দ দেওয়া যায় তা আমরা সবসময় চেষ্টা করি।'
প্রতিদিন দুপুর ১.৩০ টায় আকাশ আট বাংলায় 'রাধুনি' অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।