ওজন বা স্বাস্থ্যের কথা ভেবে এখন অনেকেই ভাজাভুজি বা মিষ্টি থেকে দূরে থাকেন। তাহলে কি স্বাদের সঙ্গে আপোস করতে হবে? মোটেও না। একদমই নয়! এই শীতে বিকেলের মুড জমিয়ে তুলুন হালকা, পুষ্টিকর ও সুস্বাদু মাখনা চাট দিয়ে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 November 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: শীতের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। বিকেলের নরম রোদ, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপের সঙ্গে চাই কিছু ঝাল-নোনতা মুখরোচক খাবার। কিন্তু ওজন বা স্বাস্থ্যের কথা ভেবে এখন অনেকেই ভাজাভুজি বা মিষ্টি থেকে দূরে থাকেন। তাহলে কি স্বাদের সঙ্গে আপোস করতে হবে? মোটেও না। একদমই নয়! এই শীতে বিকেলের মুড জমিয়ে তুলুন হালকা, পুষ্টিকর ও সুস্বাদু মাখনা চাট (Makhana chaat recipe) দিয়ে।
শীতকালে শরীর একটু ভারী খাবার চায় (Healthy evening snack ideas), কিন্তু অতিরিক্ত ক্যালোরি যেন না বাড়ে, এই ভারসাম্য রাখতেই মাখনা আদর্শ বিকল্প। পদ্মবীজ থেকে তৈরি এই খাবারটি প্রোটিন, ফাইবার ও ক্যালসিয়ামে ভরপুর। এটি শুধু খিদে মেটায় না, বরং শরীর উষ্ণ রাখতেও সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, বিকেলের জলখাবারে মাখনা রাখলে তা হজমে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।
উপকরণ
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাত্রে দই ভালো করে ফেটিয়ে নিন। তারপর তাতে নুন, চিনি, চাট মশলা, ভাজা জিরে, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ ও টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিন। আলাদা পাত্রে ধনেপাতার চাটনি ও তেঁতুলের মিষ্টি চাটনি তৈরি করে রাখুন।
এবার কড়াইয়ে ঘি গরম করে তাতে মাখনা দিন। হালকা বাদামি রঙ না আসা পর্যন্ত নাড়তে থাকুন। সঙ্গে স্বাদমতো একটু নুন, চাট মশলা ও জিরে গুঁড়ো ছড়িয়ে দিন। মাখনা কুড়মুড়ে হয়ে এলে নামিয়ে নিন।
শেষে ভাজা মাখনার উপর দিন দইয়ের মিশ্রণ, দুই রকম চাটনি, চাট মশলা ও ঝুরি ভাজা ছড়িয়ে দিন। ইচ্ছে হলে সামান্য ধনেপাতা কুচিও দিতে পারেন। গরম গরম পরিবেশন করুন, আর দেখবেন শীতের বিকেলটাই জমে উঠেছে!
উপকারিতা
মাখনা চাট শুধু সুস্বাদু নয়, বরং এটি কম ক্যালোরিযুক্ত, হজমে সহায়ক এবং শক্তি জোগায়। শীতের দিনে শরীরের উষ্ণতা বজায় রাখতে ও মন ভালো রাখতে এটি একদম উপযুক্ত স্ন্যাকস। তাই এই শীতে একবাটি টক-ঝাল মাখনা চাটে (Easy makhana recipes) দিন শরীর-মন গরম রাখার টেস্টি টাচ!