Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঙ্গী যতই খাদ্যরসিক হন, স্বাস্থ্যের খেয়ালও তো রাখতে হবে! বাড়িতেই বানিয়ে ফেলুন এই পদ

সঙ্গী যদি খাদ্যরসিক হয় আর আপনি রেঁধে খাওয়াতে চান তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারেন ওটস অমলেট। ঘরে বাচ্চা থাকলে তারাও চেটেপুটে খাবে।  

সঙ্গী যতই খাদ্যরসিক হন, স্বাস্থ্যের খেয়ালও তো রাখতে হবে! বাড়িতেই বানিয়ে ফেলুন এই পদ

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 6 February 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার মরশুম, ভালবাসার মানুষের খেয়াল তো রাখতেই হয়। সঙ্গী যদি খাদ্যরসিক হয় আর আপনি রেঁধে খাওয়াতে চান তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারেন ওটস অমলেট। ঘরে বাচ্চা থাকলে তারাও চেটেপুটে খাবে।  

ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। লো ক্যালোরি ফুড। তাই একাধিক শারীরিক সমস্যার সমাধান ওটসে মিলতে পারে। ওটস খেলে পেটও অনেক্ষণ পর্যন্ত ভর্তি থাকে। আর ডিম তো প্রোটিন জোগাবে শরীরে। ফলে এই খাবার দ্রুত হজম হবে। খেতেও বেশ ভাল।  

উপকরণ

ওটস অমলেটের জন্য প্রথমেই লাগবে ওটস, ডিম, পছন্দ মতো সবজি, পিঁয়াজ, সুজি, নুন ও চিনি স্বাদ মতো। এছাড়াও লাগবে তেল বা ঘি। 

কীভাবে বানাবেন?

প্রথমে ওটস গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে। সেটা একটা পাত্রে ঢেলে তাতে একটা বা দুটো ডিম (পরিমাণ মতো), দু'চা চামচ সুজি, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে মেখে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কাটা সবজি দিয়ে দিতে হবে। ভালো করে সবটা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। প্রয়োজনে জল দিয়ে মিশ্রণ পাতলা করে নিতে হবে। 

মিশ্রণটি ৫ মিনিট ঢেকে রেখে দিয়ে প্যানে এক চামচ ঘি বা সামান্য অলিভ অয়েল দিয়ে এই মিশ্রণটা দিয়ে ঢেকে দিতে হবে। দেখবেন অমলেটটা ফুলে উঠবে। একটা পিঠ ভাল করে ভেজে উল্টে দিন। দুদিক ভাল করে ভাজা হয়ে গেলে পরিবেশন করুন। সঙ্গে দই, রায়তা বা সস অ্যাড করতে পারেন।


```