Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বসেরা ১০০ খাবারের তালিকায় ভারতের এই চারটি পদ, আছে নিরামিষও! কোনটা কোনটা খেয়েছেন?

বিশ্বের সেরা ১০০ খাবারের তালিকা প্রকাশ করল, সেখানে ঝলমলে উপস্থিতি দেখা গেল ভারতীয় রান্নার (Indian dishes at top 100)। সেই তালিকায় জায়গা করে নিয়েছে চারটি জনপ্রিয় ভারতীয় পদ। 

বিশ্বসেরা ১০০ খাবারের তালিকায় ভারতের এই চারটি পদ, আছে নিরামিষও! কোনটা কোনটা খেয়েছেন?

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 December 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রান্নার জনপ্রিয়তা ও সুনাম শুধু দেশে নয়, বিশ্বজোড়া। সুগন্ধি মশলা, বিশেষ রান্নার পদ্ধতি আর স্বাদের বৈচিত্র্য ভারতীয় খাবারকে আলাদা করে তোলে। তাই আন্তর্জাতিক ফুড গাইড TasteAtlas যখন ২০২৪ সালের বিশ্বের সেরা ১০০ খাবারের তালিকা (TasteAtlas top foods) প্রকাশ করল, সেখানে ঝলমলে উপস্থিতি দেখা গেল ভারতীয় রান্নার (Indian dishes at top 100)। সেই তালিকায় জায়গা করে নিয়েছে চারটি জনপ্রিয় ভারতীয় পদ (Global food ranking,)। প্রথম স্থান পেয়েছে প্যারাগুয়ের ঐতিহ্যবাহী স্যুপ ‘Vori Vori’।

TasteAtlas-এর সেরা ১০০ তালিকায় ভারতের চারটি খাবার হল- অমৃতসরি কুলচা, বাটার চিকেন, হায়দরাবাদি বিরিয়ানি এবং শাহি পনির (vegetarian Indian food)। প্রতিটি খাবারই নিজস্ব স্বাদ ও ঐতিহ্যের কারণে আন্তর্জাতিক প্রশংসা কুড়োচ্ছে।

অমৃতসরি কুলচা – র‍্যাঙ্ক ১৭ | রেটিং: ৪.৪

পাঞ্জাবের অমৃতসর শহরের সবচেয়ে বিখ্যাত খাবারের মধ্যে একটি অমৃতসরি কুলচা। বাইরে থেকে হালকা ক্রিস্পি এবং ভিতরে নরম এই স্টাফড ফ্ল্যাটব্রেড তৈরি করা হয় আলু, পেঁয়াজ, পনির ও মশলার মিশ্রণে। তন্দুরে বানানো কুলচার ওপরে মাখন বা ঘি ও ধনেপাতা দেওয়া হয়। সাধারণত মশলাদার চানার গ্রেভির সঙ্গে এটি পরিবেশন করা হয়। তালিকায় এত উপরে থাকা থেকেই বোঝা যায়, এই খাবারের জনপ্রিয়তা কেবল দেশে নয়, বিদেশেও অনেক।

বাটার চিকেন – র‍্যাঙ্ক ৬৬ | রেটিং: ৪.৩৫

দিল্লির বাটার চিকেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভারতীয় খাবার। টমেটো, ক্রিম, মাখন এবং বিশেষ মশলা দিয়ে তৈরি মসৃণ গ্রেভিতে থাকে রোস্ট করা চিকেনের টুকরো। নান, রুটি বা পরোটার সঙ্গে গরম গরম বাটার চিকেনের স্বাদের কোনও তুলনা হয় না। আন্তর্জাতিক স্তরে এই ক্লাসিক ডিশের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে।

হায়দরাবাদি বিরিয়ানি – র‍্যাঙ্ক ৭২ | রেটিং: ৪.৩৫

বিরিয়ানি প্রেমীদের কাছে হায়দরাবাদি বিরিয়ানি এক আবেগ। বাসমতি চাল, মটন বা চিকেন, দই, লেবুর রস, জাফরান ও ভাজা পেঁয়াজ দিয়ে ‘দম’-এ রান্না করা এই বিরিয়ানি দুই রকমে পাওয়া যায়- কাচ্চি এবং পাক্কি। দক্ষিণ ভারতের এই ঐতিহ্যবাহী খাবার বিশ্বজুড়ে বিখ্যাত এর মিষ্টি ঘ্রাণ এবং সমৃদ্ধ স্বাদের জন্য।

শাহি পনির – র‍্যাঙ্ক ৮৫ | রেটিং: ৪.৩৪

মুঘলাই স্বাদের এক অনন্য উদাহরণ শাহি পনির। কাজু, পেঁয়াজ, টমেটো ও ক্রিম দিয়ে তৈরি এই গ্রেভিতে থাকে ভারতীয় মশলার হালকা কিন্তু মন ভোলানো স্বাদ। নান, রুটি বা পুরির সঙ্গে এটি দারুণ উপভোগ্য, তাই এই ডিশও আন্তর্জাতিক তালিকায় নিজের জায়গা করে নিয়েছে।

তালিকার শীর্ষে Vori Vori

প্রথম স্থানে থাকা Vori Vori প্যারাগুয়ের একটি ঘন, ক্রিমি স্যুপ। মকাইয়ের আটা ও চিজ দিয়ে তৈরি ছোট বল চিকেন, সবজি ও হার্বসের ব্রথে রান্না করা হয়।

তালিকার অন্যান্য শীর্ষ পদগুলির মধ্যে রয়েছে Pizza Napoletana, Tajarin al tartufo bianco, Sate Kambing এবং আরও অনেক আন্তর্জাতিক খাবার।


```