Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বড়দিনে খাবারের সম্ভার নিয়ে হাজির চাউম্যান, বিশেষ মেনু থাকছে ফাইভ অ্যান্ড ডাইমেও

বড়দিনে শিশুদের মুখে হাসি ফোটাতে জনপ্রিয় চাইনিজ রেস্তরাঁ চাউম্যান ও ফাইভ অ্যান্ড ডাইম নিয়ে এসেছে বিশেষ চমক!

বড়দিনে খাবারের সম্ভার নিয়ে হাজির চাউম্যান, বিশেষ মেনু থাকছে ফাইভ অ্যান্ড ডাইমেও

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 December 2024 23:46

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে শিশুদের মুখে হাসি ফোটাতে জনপ্রিয় চাইনিজ রেস্তরাঁ চাউম্যান নিয়ে এসেছে বিশেষ চমক! ২৪ ও ২৫ ডিসেম্বর চাউম্যানের কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর এবং হায়দরাবাদের সমস্ত আউটলেটে শিশুদের জন্য থাকছে এক্সক্লুসিভ ক্রিসমাস হ্যাম্পার। রেস্তরাঁটি বরাবরই তাদের খাঁটি চাইনিজ খাবারের জন্য জনপ্রিয়। এই শীতে ক্রিসমাস উদযাপন করতে উপভোগ করুন স্পেশাল মেনুর গরম স্যুপ, সুস্বাদু স্টার্টার এবং অসাধারণ মেন কোর্স।

চাউম্যানের নতুন মেনুতে থাকছে ২১টি ডাক ডিশ, যা ক্রিসমাসকে আরও সুন্দর করে তুলবে। স্টার্টারে পাওয়া যাবে জনপ্রিয় পদগুলি যেমন-পর্ক মোমো, ডাক মোমো, ক্রিস্পি ডাক রোল, কনজি ক্রিস্পি চিকেন, গোল্ডেন ফ্রায়েড প্রন, ডাবল ফ্রায়েড পর্ক, ক্র্যাব ওয়ানটন এবং ডিপ ফ্রায়েড বারবিকিউ স্পেয়ার রিবস।

মেন কোর্সে থাকছে রোস্টেড ল্যাম্ব রাইস, প্যান-ফ্রায়েড নুডলস, ক্লাসিক চাইনিজ চপ সুই এবং বাটার চিলি গার্লিক ডাক মিট ও এগ নুডলস। সাথে থাকছে সাইড ডিশ হিসেবে থাই চিলি প্রন, শেজ়ওয়ান অরেঞ্জ রোস্টেড পর্ক, ল্যাম্ব ইন হুনান সস, ভিয়েতনামিজ চিলি রোস্টেড ডাক এবং চিলি পর্ক।

তারিখ: ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৪
দাম: মাত্র ৮৯৯ টাকা (প্লাস ট্যাক্স) দুই জনের জন্য
সময়: দুপুর ১২টা থেকে মাঝ রাত পর্যন্ত
হেল্পলাইন: ১৮০০৮৯০২১৫০

ফাইভ অ্যান্ড ডাইম

শুধু চাউম্যানই নয়। এই বড়দিনে ফাইভ অ্যান্ড ডাইম নিয়ে আসছে বিশেষ উৎসবের মেনু। ২৪ এবং ২৫ ডিসেম্বর ২০২৪-এ থাকবে মুখরোচক খাবার আর অসাধারণ আয়োজন। ক্রিসমাসের আনন্দকে উদযাপন করতে মেনুতে থাকছে ক্লাসিক এবং নতুন স্বাদের এক বিশেষ মেলবন্ধন।

স্টার্টারে থাকছে ব্লু চিজ ক্রোকেট, লোটাস স্টেম পাকোড়া এবং চেস্টনাট স্টাফিংসহ রোস্ট চিকেন ব্রেস্ট। স্যুপে থাকছে বিট-আপেল হর্সব়্যাডিশ স্যুপ, আর সালাডে থাকছে ক্র্যানবেরি স্প্রাউট সালাড। মেন কোর্সে থাকছে ভেজিটেবলস ইন পার্সেল জুস এবং অ্যাপ্রিকট চিমনি সহ পেন পাস্তা। মিষ্টি পর্বে থাকছে ট্র্যাডিশনাল ক্রিসমাস পুডিং আর লেয়ার্ড অরেঞ্জ ও ড্রামবুই চকলেট আইসক্রিম।

উৎসবের মেজাজ আরও রঙিন করতে থাকছে প্রিমিয়াম লিকারের প্যাকেজ, যার মধ্যে পাওয়া যাবে গ্রে গুজ, জে ডব্লিউ ব্ল্যাক লেবেল, বম্বে স্যাফায়ার এবং কার্লসবার্গের মতো ব্র্যান্ড। 

উৎসবের টিকিট প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ৮৩৯ টাকা থেকে। স্ট্যান্ডার্ড ফুড প্যাকেজের জন্য স্ট্যাগের টিকিট ৮৩৯ টাকা এবং কাপলের জন্য ১,৪৬৯ টাকা। ডিলাক্স লিকারের প্যাকেজের দাম স্ট্যাগের জন্য ১,০৯৯ টাকা এবং কাপলের জন্য ১,৯৯৯ টাকা। প্রিমিয়াম প্যাকেজের জন্য স্ট্যাগের টিকিট ১,৩৯৯ টাকা এবং কাপলের জন্য ৩,১৯৯ টাকা।


```