Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Durga Puja 2025: নবমীর দুপুরে খাওয়ার পাতে থাকুক রসালো পোস্ত মটন, রইল সহজ রেসিপি

এই পুজোয় বানিয়ে ফেলতে পারেন পোস্ত দিয়ে খাসির মাংস। ঘরেই সহজ উপকরণ দিয়ে বানানো এই পোস্ত মটন (Posto Mutton) সকলের মনকে আনন্দিত করবে। 

Durga Puja 2025: নবমীর দুপুরে খাওয়ার পাতে থাকুক রসালো পোস্ত মটন, রইল সহজ রেসিপি

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 September 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: পেটপুজো ছাড়া যেকোনও পুজো (DURGAPUJA 2025) অসম্পূর্ণ। আর খাবার পাতে খাসির মাংস না থাকলে নবমীর দুপুরটাও ঠিক জমে না। অনেকেই এই দিনে বাইরে খাওয়ার প্ল্যান করে আবার অনেকেই বাড়িতেই রান্না করে সকলের সঙ্গে বসে খেতে চায়। তাঁদের জন্যই রইল একটু অন্যরকম মটনের রেসিপি (Mutton Recipe)। এই পুজোয় বানিয়ে ফেলতে পারেন পোস্ত দিয়ে খাসির মাংস। ঘরেই সহজ উপকরণ দিয়ে বানানো এই পোস্ত মটন (Posto Mutton) সকলের মনকে আনন্দিত করবে। বিশেষ করে উৎসবের সময়, মশলা ও পোস্তের সংমিশ্রণ খাসির মাংসকে করে তোলে নরম, রসালো ও সুগন্ধি।

উপকরণ:

  • খাসির মাংস – ৫০০ গ্রাম
  • পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
  • পোস্ত বাটা – ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি – ১টি
  • গরম মশলা – ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো – ১ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ (স্বাদমতো)
  • নুন – স্বাদমতো
  • তেল – ভাজার জন্য
  • জল – প্রয়োজনমতো

কীভাবে বানাবেন-

খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। একটি পাত্রে মাংস, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, পোস্ত বাটা, হলুদ, লঙ্কা ও নুন দিয়ে ভালোভাবে মেখে ২–৩ ঘণ্টা ম্যারিনেট করে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে চিনি, গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা মশলার মধ্যে ম্যারিনেট করা মাংস ঢেলে দিন। ঢাকনা দিয়ে অল্প আঁচে ধীরে ধীরে কষান, যতক্ষণ না মাংস নরম ও সিদ্ধ হয়। মাঝে মাঝে প্রয়োজনমতো অল্প অল্প জল দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। মাংস সিদ্ধ হলে নুন ঠিক আছে দেখে নিন, প্রয়োজনমতো নুন দিয়ে ঝোলটি ঘন করুন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাড়িতে বানানো পোস্ত মটন।


```