Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বে দু'শোরও বেশি ধরনের খেজুর রয়েছে! শরীর ভাল রাখতে আপনি ঠিকটা খাচ্ছেন তো?

বেশ কিছু রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে প্রায় ২০০টিরও বেশি প্রজাতির খেজুর পাওয়া যায়, তবে নিচের পাঁচটি স্বাদ, গঠন ও পুষ্টিগুণের দিক থেকে সবচেয়ে জনপ্রিয়।

বিশ্বে দু'শোরও বেশি ধরনের খেজুর রয়েছে! শরীর ভাল রাখতে আপনি ঠিকটা খাচ্ছেন তো?

খেজুর

শেষ আপডেট: 2 May 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিখ্যাত খাবার খেজুর। যুগের পর যুগ ধরে এটি পুষ্টির অপরিহার্য উপাদান। খেজুরের প্রাকৃতিক মিষ্টতা, ফাইবার শরীর ভাল রাখে। কিন্তু অনেকেই জানেন না, খেজুরের ভিন্ন ভিন্ন জাত রয়েছে—কিছু খেজুর ওজন কমাতে সাহায্য করে, আবার কিছু খেজুর ওজন বাড়িয়ে দেয়। কোন ধরনের খেজুর আপনার জন্য উপযুক্ত? 

বেশ কিছু রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে প্রায় ২০০টিরও বেশি প্রজাতির খেজুর পাওয়া যায়, তবে নিচের পাঁচটি স্বাদ, গঠন ও পুষ্টিগুণের দিক থেকে সবচেয়ে জনপ্রিয়।

১. মেদজুল (Medjool) খেজুর

‘রাজা’ বলে পরিচিত এই জাতের খেজুর আকারে বড়, নরম ও অত্যন্ত মিষ্টি। এতে রয়েছে প্রচুর ক্যালোরি ও প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ ও গ্লুকোজ)। ফলে এটি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং ওজন বাড়ায়।

২. ডেগলেট নূর (Deglet Noor) খেজুর

এই খেজুর তুলনামূলকভাবে কম মিষ্টি ও একটু শক্ত ধরনের। এর স্বাদ হালকা বাদামের মতো এবং সাধারণত বিভিন্ন খাবারের পদ ও বেকিংয়ে ব্যবহৃত হয়।

৩. আজওয়া (Ajwa) খেজুর

সৌদি আরবের প্রসিদ্ধ একটি প্রজাতি, যা আকারে ছোট, গাঢ় রঙের এবং হালকা মিষ্টি হয়। এতে দারুচিনির মতো হালকা গন্ধ রয়েছে। চিকিৎসাগুণে সমৃদ্ধ এই খেজুরে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট।

৪. বারহি (Barhi) খেজুর

এই খেজুর অত্যন্ত মিষ্টি ও ক্যারামেলের মতো নরম হয়। তবে অপরিপক্ব অবস্থায় (যাকে 'খালাল' বলে), এটি শক্ত ও কম মিষ্টি মনে হয়। এতে রেসিস্ট্যান্ট স্টার্চ বেশি থাকে।

৫. জাহিদি (Zahidi) খেজুর

এই খেজুর শক্ত, সোনালি বাদামি রঙের হয় ও হালকা মিষ্টি। বাদামের মতো স্বাদযুক্ত এই খেজুরে ফাইবার বেশি থাকে, যা হজমের পক্ষে ভাল এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

ওজন কমাতে চাইলে তাহলে কোন খেজুর খাবেন?

ওজন কমানোর ক্ষেত্রে বেশি ফাইবার রয়েছে ও কম গ্লাইসেমিক রয়েছে এমন খেজুর বেছে নেওয়া উচিত। এ ক্ষেত্রে জাহিদি ও ডেগলেট নূর উপকারী।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, দিনে ২–৩টি ছোট খেজুর খেলে মিষ্টি খাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণে থাকে এবং পুষ্টিগুণও পাওয়া যায়। সকালবেলা বা ব্যায়ামের আগে খাওয়া হলে এটি শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয়।

ওজন বাড়াতে চাইলে কোন খেজুর উপযুক্ত?

এক্ষেত্রে মেদজুল, আজওয়া ও বারহি খেজুর খাওয়া ভাল।

আপনি ওজন কমান বা বাড়ান, খেজুর হতে পারে আপনার ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে খেয়াল রাখতে হবে, কোন খেজুর খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং কীভাবে খাচ্ছেন। 


```