Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

জ্যোমাটোতে এল ‘হেলদি মোড’, পুষ্টিগুণের ভিত্তিতে পদের রেটিং দেবে AI, থাকছে স্বাস্থ্যকর বিকল্পও

প্রতিটি খাবার পাবে একটি ‘হেলদি স্কোর’, যা নির্ধারিত হবে প্রোটিন, জটিল কার্বোহাইড্রেট, ফাইবার ও মাইক্রোনিউট্রিয়েন্টস-এর ভিত্তিতে।

জ্যোমাটোতে এল ‘হেলদি মোড’, পুষ্টিগুণের ভিত্তিতে পদের রেটিং দেবে AI, থাকছে স্বাস্থ্যকর বিকল্পও

নতুন ফিচার— Healthy Mode

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 September 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল যুগে শহরের একটা বড় অংশ যখন ‘অনলাইন ফুড অর্ডার অ্যান্ড ডেলিভারি’ কালচারে অভ্যস্ত হয়ে পড়েছে, সেখানেও নতুন সুবিধা যোগ করল জ্যোমাটো (Zomato new feature)। খাবারের স্বাস্থ্যকর বিকল্প (healthy alternative of food) বেছে নিতে এবার সাহায্য করবে এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থা।

সংস্থার প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল (Deepinder Goyal) ঘোষণা করলেন নতুন ফিচার— Healthy Mode। এর মাধ্যমে প্রতিটি খাবার পাবে একটি ‘হেলদি স্কোর’, যা নির্ধারিত হবে প্রোটিন, জটিল কার্বোহাইড্রেট, ফাইবার ও মাইক্রোনিউট্রিয়েন্টস-এর ভিত্তিতে।

দীপিন্দর এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, “আমরা খাওয়া-দাওয়া সহজ করেছি, কিন্তু সত্যিকারের স্বাস্থ্যকর খাবার বেছে নিতে সাহায্য করিনি। Healthy Mode সেই ঘাটতি পূরণের প্রথম পদক্ষেপ।”

কীভাবে কাজ করবে হেলদি মোড?

•    প্রতিটি খাবারকে AI ও রেস্তরাঁ প্রদত্ত ডেটার ভিত্তিতে স্কোর দেওয়া হবে।
•    স্কোর রেঞ্জ থাকবে ‘Low’ থেকে ‘Super’ পর্যন্ত।
•    কেবল ক্যালোরি নয়, পুষ্টিগুণের গভীরে গিয়ে রেটিং হবে।
•    এমনকী পেশাদার অ্যাথলিটেরাও এর মাধ্যমে নিজেদের উপযুক্ত খাবার বেছে নিতে পারবেন।

আপাতত গুরগাঁওয়ে চালু

এই ফিচার এখন গুরগাঁওয়ে লাইভ রয়েছে। শিগগিরই সারা দেশে চালু করা হবে বলে জানিয়েছেন জ্যোমাটোর সিইও। ব্যবহারকারীদের উদ্দেশে তিনি লিখেছেন,“এটা কেবল শুরু। আপনারা ব্যবহার করুন, খুঁত ধরুন, জানান কোথায় ব্যর্থ হয়েছি আমরা। আমরা চাই সত্যিই মানুষের জন্য ভাল খাবারের বিকল্প তুলে ধরতে।”

দীপিন্দরের ব্যক্তিগত অভিজ্ঞতা

গোয়েল স্বীকার করেছেন, এতদিন জ্যোমাটো মানুষকে ইচ্ছে মতো খাবার অর্ডার করার সুযোগ দিলেও শরীরের প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া কঠিন ছিল। Healthy Mode চালু হওয়ায় তাঁর বহুদিনের অপরাধবোধ কিছুটা কাটল বলে জানিয়েছেন তিনি।

গ্রাহকদের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত

জ্যোমাটো প্রধান জানিয়েছেন, সংস্থার ৭০% গ্রাহক মাসে মাত্র তিন থেকে চারবার অর্ডার করেন এবং বেশিরভাগ সময়ই পছন্দসই খাবার খান। তাই জ্যোমাটো সরাসরি স্বাস্থ্য সমস্যার কারণ নয়।

তিনি যোগ করেন, “চূড়ান্ত সিদ্ধান্ত গ্রাহকের। আমরা শুধু নিশ্চিত করব, সঠিক বিকল্প যেন তাঁদের সামনে থাকে।”


```