
ছবি সৌজন্যে: সুস্মিতা (ইনস্টাগ্রাম)
শেষ আপডেট: 25 February 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এর শেষের দিকে সুস্মিতা গৌতমের ওজন ছিল ১২৯ কেজি। বহুবার ওজন কমানোর চেষ্টা করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারছিলেন না। সামান্য ওজন কমলেও পরে আবার মোটা হয়ে যেতেন। ইনস্টাগ্রামে নিজের ছবি ও ভিডিও শেয়ার করে তিনি জানান, অতিরিক্ত খাওয়ার প্রবণতা ও স্ট্রেস ইটিংয়ের কারণে তিনি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারতেন না। কিন্তু একদিনের সিদ্ধান্তে বদলে যায় জীবন। ২০২৪ সালে কঠোর নিয়ম মেনে ওজন কমানোর যাত্রা ফের শুরু করেন এবং এক বছরে ৫০ কেজি ওজন কমিয়ে তাক লাগিয়ে দেন সকলকে।
একটি ভিডিওতে সুস্মিতা জানান, বাগদান স্থির হওয়ার সময় বেশ ওভারওয়েট ছিলেন তিনি। অনেকেই সেনিয়ে কটূক্তি করে হবু স্বামীকে। এরপরই এসবের জন্য ওজন কমানোর সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ সমর্থন ছিল জীবনসঙ্গীর। তিনিও এরপর ওজন কমানোর জার্নি শুরু করেন।
View this post on Instagram
ওজন কমানোর রহস্য, শুধুই ডায়েট পরিবর্তন
ভিডিওতে সুস্মিতা জানান, তিনি শুধুমাত্র খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেই এত বড় ট্রান্সফরমেশন করতে সক্ষম হয়েছেন। প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যাড করেছিলেন আর সম্পূর্ণ ঘরে তৈরি খাবার খেতে শুরু করেন। আর কী কী ছিল ডায়েটে?
এই ডায়েটেই হু হু করে কমে যায় ওজন। যার পর তাঁর শরীরের অর্ধেক সমস্যাই দূর হয়ে যায় বলে জানান। পিসিওডি, থাইরয়েড, সার্ভিকাল ব্যথা (গলায় ও মেরুদণ্ডে), শ্বাসকষ্ট এবং পিগমেন্টেশনও কমে যায়। ২০২৫-এ যখন তিনি পিছনে ফিরে তাকান তখন খানিকটা অবাকই হন। নিজেকে দেখে অনুপ্রেরণাও পান বটে। সুস্মিতা বলেন, 'আমি আমার এই ফিটনেস নিয়ে অত্যন্ত খুশি।' সকলকে সুস্থ জীবনযাপনের আহ্বানও জানান শেষে।