Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাত্র এক মাসে ৮ কেজি ওজন কমালেন মহিলা! অবাক করা জার্নি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

রবিশা চিনাপ্পা জানান, ওজন কমানোর জন্য প্রথমেই মানসিক প্রস্তুতি প্রয়োজন। মানসিক দৃঢ়তা থাকলে ওজন কমানো অনেকটা সহজ হবে।

মাত্র এক মাসে ৮ কেজি ওজন কমালেন মহিলা! অবাক করা জার্নি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 28 January 2025 22:47

দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক মাসে আট কেজি ওজন কমিয়ে শিরোনামে প্রবাসী ভারতীয় মহিলা। এত দ্রুত ওজন কমানোর জন্য বর্তমানে সকলের চর্চায় তিনি। অনেকেই তাঁর জার্নির সিক্রেট জানতে চেয়ে প্রশ্ন করেন। তিনি পুরোটাই জানান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 'আইভিএফ মাম্মা'-তে। কিছু কার্যকরী ওজন কমানোর টিপসও শেয়ার করেন।

রবিশা চিনাপ্পা ভারতীয় হলেও থাকেন দক্ষিণ আফ্রিকায়। তাঁর জীবনযাত্রা ও দিনযাপনের টুকরো টুকরো জিনিস প্রায়ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ৫৫ কেজি থেকে কমিয়ে ৪৭-এ আসার গল্পটাও ছিল সেসবের মধ্যে অন্যতম। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, 'মা হওয়ার পর আমি গত এক বছর ধরে কোনওভাবেই ওজন কমাতে পারছিলাম না। তিনটি পরিবর্তন, আমার জীবন বদলে দিয়েছে।'

তিনি আরও জানান, ওজন কমানোর একাধিক পন্থা ট্রাই করেছেন বহুবার কিন্তু কোনওভাবেই ওজন নিয়ন্ত্রণে আনা বা কমানো সম্ভব হয়নি। আসছিল না সাফল্য। কিন্তু এই তিনটে পরিবর্তনে দ্রুত ওজন কমে।

জীবনযাত্রার পরিবর্তন

রবিশা তাঁর জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনেন। প্রথমেই মানসিক স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করেন। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেন এবং ফিটনেস বজায় রাখার চেষ্টা করেন। 

ডায়েট এবং ব্যায়াম জরুরি

কম কার্বোহাইট্রেড ও বেশি প্রোটিন রয়েছে, এমন খাবার খাওয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি। প্রতিদিন ১০০ গ্রাম প্রোটিন খেয়েছেন। এছাড়াও শাক-সবজি ফল ও স্যালাড খেয়েছেন। ত্যাগ করেছেন মিষ্টি জাতীয় খাবার ও জাঙ্ক ফুড। প্রতিদিন ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যায়াম করতেন, যার মধ্যে ছিল কার্ডিও, ওয়েট ট্রেনিং ও যোগ ব্যায়াম। 

হাইড্রেশন 

রবিশার মত, প্রতিদিন ৩-৪ লিটার করে জল খেতে হবে। প্রতি ৯০ মিনিটে জল খেতেই হবে। দরকারে অ্যালার্ম সেট করা যেতে পারে। প্রতিদিন ২০ সিপ করে জল পানের পরামর্শ দিয়েছেন তিনি। 

খিদে পেলে ছোট ছোট খাবার খেতে হবে। রবিশা নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, প্রতিদিন ৫-৬টি ছোট ছোট খাবার খেতেন তিনি। যাতে খিদেও না পায় আর মেটাবলিজমও ঠিক থাকে। তিনি জানান, ওজন কমানোর জন্য প্রথমেই মানসিক প্রস্তুতি প্রয়োজন। মানসিক দৃঢ়তা থাকলে ওজন কমানো অনেকটা সহজ হবে।


```