Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দৌড়ে এগিয়ে ৩০-৩০-৩০ ডায়েট, মেনে চললে ওজন কমবে এক ঝটকায়

সম্প্রতি জনপ্রিয় হয়েছে ৩০-৩০-৩০ ডায়েট। ওজন কমাতে কীভাবে কাজ করে এই ডায়েট। জানালেন পুষ্টিবিদ লোভনীত বাত্রা। ।

দৌড়ে এগিয়ে ৩০-৩০-৩০ ডায়েট, মেনে চললে ওজন কমবে এক ঝটকায়

নিজস্ব ছবি

শেষ আপডেট: 11 January 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানোর লক্ষ্যে মানুষ নানা ধরনের ডায়েট ট্রাই করেন। কিটো ডায়েট, ভেগান ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, হাই প্রোটিন ডায়েট, অ্যান্টি-ইনফ্লেমেটরি খাবার, লো-কার্ব ডায়েট ইত্যাদি। এর কোনওটিতেই যাদের ওজন কমছে না তাদের জন্য সম্প্রতি জনপ্রিয় হয়েছে ৩০-৩০-৩০ ডায়েট। ওজন কমাতে কীভাবে কাজ করে এই ডায়েট। জানালেন পুষ্টিবিদ লোভনীত বাত্রা। ।

৩০-৩০-৩০ ডায়েট কী? 

লোভনীত বাত্রা বলছেন, এই ডায়েটের মূল ভিত্তি হল তিনটি উপাদা। প্রথমে আপনি সকালে উঠেই ৩০ গ্রাম প্রোটিন খাবেন, যা ৩০ মিনিটের মধ্যে হতে হবে। এরপর, ৩০ মিনিটের একটি লো-ইনটেনসিটি এক্সারসাইজ করতে হবে।

এটি কি আদৌ কার্যকর? 

পুষ্টিবিদ জানাচ্ছেন, এটি ১০০ শতাংশ কার্যকর। তিনি বলেন, 'এই ডায়েটটি শরীরের মাসল ঠিক রাখে। যখন আপনি ক্যালোরি কমানোর চেষ্টা করছেন, তখন মাসলে তার প্রভাব পড়তে দেয় না এই ডায়েট। এছাড়াও, এটি মিষ্টি খাওয়ার ইচ্ছে কম করে।'

একটি ইনস্টা পোস্টে গোটা বিষয়টি তিনি বিশ্লেষণ করে। লেখেন, 'আপনি কি ৩০-৩০-৩০ ডায়েটের কথা শুনেছেন? এটি এমন এক ডায়েট যা সকালে ঘুম থেকে উঠেই করতে হবে। সকালে উঠে প্রথম ৩০ মিনিটের মধ্যে ৩০ গ্রাম প্রোটিন খেতে হবে। যাতে হজম প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং খুব বেশি খিদে না পায় অর্থাৎ ক্রেভিংস কমে।'


```