Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

টলটলে জল, পুঞ্জ পুঞ্জ মেঘ! হাজার আলোকবর্ষ দূরে আশ্চর্য গ্রহের খোঁজ পেল নাসা

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবী থেকে হাজার আলোকবর্ষ দূরে এক অন্য সৌরসংসারে জলের অস্তিত্বের খোঁজ পেল নাসা (NASA)। নাসার জেমস ওয়েব টেলিস্কোপে (James Webb Telescope ) ধরা পড়ল সেই অচেনা গ্রহের (Planet) ছবি। টেলিস্কোপে দেখা গেছে, বহুদূরের সে

টলটলে জল, পুঞ্জ পুঞ্জ মেঘ! হাজার আলোকবর্ষ দূরে আশ্চর্য গ্রহের খোঁজ পেল নাসা

শেষ আপডেট: 13 July 2022 09:15

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবী থেকে হাজার আলোকবর্ষ দূরে এক অন্য সৌরসংসারে জলের অস্তিত্বের খোঁজ পেল নাসা (NASA)। নাসার জেমস ওয়েব টেলিস্কোপে (James Webb Telescope ) ধরা পড়ল সেই অচেনা গ্রহের (Planet) ছবি।

টেলিস্কোপে দেখা গেছে, বহুদূরের সেই গ্রহে জল তো আছেই, সেই সঙ্গে আছে মেঘ, কুয়াশা আরও কত কী!

পৃথিবী থেকে ১ হাজার ১৫০ আলোকবর্ষ দূরে রয়েছে সূর্যের মতোই আরও একটি তারা। তার চারপাশেই ঘুরছে উষ্ণ, প্রশস্ত এই গ্যাস জায়েন্ট প্ল্যানেট। দক্ষিণ আকাশের নক্ষত্রপুঞ্জ ফিনিক্সের মধ্যে এই নক্ষত্র ও তার সংসার রয়েছে বলে জানিয়েছে নাসা।

নতুন এই গ্রহের নাম ওয়াস্প-৯৬ বি (WASP-96 b)। বিজ্ঞানীরা বলছেন, আমাদের সৌরজগতে যেসব গ্রহ রয়েছে তাদের চেয়ে এই গ্রহটি অনেক বড় আর প্রশস্ত। আর এই গ্রহের তাপমাত্রা মারাত্মক বেশি, ৫৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি হওয়ার কারণ, নক্ষত্রের খুব কাছেই অবস্থান করছে গ্রহটি। সূর্য আর বুধের দূরত্বের চেয়েও এই দূরত্ব অনেক কম।

নাসার জেমস ওয়েব টেলিস্কোপ বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। এই টেলিস্কোপ মহাকাশের কোণা কোণা থেকে অদ্ভুত অবিশ্বাস্য সব ছবি, তথ্য প্রায় প্রতিদিনই নাসার হাতে তুলে দিচ্ছে। এই টেলিস্কোপের সৌজন্যে মহাকাশে নাসার ক্ষমতা অনেক বেড়ে গেছে। নতুন এই গ্রহে জলের অস্তিত্বের খোঁজও দিল জেমস ওয়েব।

আরও পড়ুন: মহাকাশে মৃত্যুর আগে রাক্ষুসে তারার শেষ নৃত্য! নাসার টেলিস্কোপে অবিশ্বাস্য ছবি


```