Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বিয়ের মণ্ডপে কনের বেশে ধোনির অবতার! মাঝআকাশে উড়ন্ত রসগোল্লা লুফে ভাইরাল বধূ

বিয়ের পাব্বনে সাধারণত কনে কাঁদে, হাসে, লজ্জায় মাথা নিচু করে— কিন্তু ক্যাচও ধরে? তাও আবার মাঝআকাশে উড়ন্ত রসগোল্লা!

বিয়ের মণ্ডপে কনের বেশে ধোনির অবতার! মাঝআকাশে উড়ন্ত রসগোল্লা লুফে ভাইরাল বধূ

এমন দৃশ্য দেখে অতিথিরা যেমন দু’বার চোখ কচলেছেন, তেমনই সোশ্যাল মিডিয়াও এক নিমেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে— এই কনে আসলে ‘ধোনিরই দূর সম্পর্কের বোন’!

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 22 January 2026 14:45

দ্য ওয়াল ব্যুরো: শ্বশুরবাড়িতে ঢোকার আগেই বুঝিয়ে দিলেন কেমন বউ এনেছে ঘরের ছেলে! বিয়ের পাব্বনে সাধারণত কনে কাঁদেহাসেলজ্জায় মাথা নিচু করে— কিন্তু ক্যাচও ধরে? তাও আবার মাঝআকাশে উড়ন্ত রসগোল্লা! এমন দৃশ্য দেখে অতিথিরা যেমন দু’বার চোখ কচলেছেনতেমনই সোশ্যাল মিডিয়াও এক নিমেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে— এই কনে আসলে ধোনিরই দূর সম্পর্কের বোন!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছেশ্বশুরবাড়িতে পা রাখার (wedding entrance ceremony) এক আবেগঘন মুহূর্তে ছেলেকে রসগোল্লা খাওয়াচ্ছেন বরের মা অর্থাৎ কনের সদ্য শাশুড়ি। একটি প্লেটে রাখা চারটি রসগোল্লা থেকে একটির রস টিপে চামচে করে এগিয়ে দিতে যাচ্ছেন ছেলের মুখের দিকে। তার আগে মুহূর্তের জন্য মোবাইলে ভিডিওর জন্য একটু পোজ দিতে চাওয়া। ঠিক তখনই নাটকীয় মোড়— চামচ থেকে খসে পড়ল তারা মানে রসগোল্লা!

আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল ‘ধোনি ম্যাজিক’। কোনও রিহার্সাল নেইকোনও স্লো মোশন নেই— এক ঝটকায় কনে হাত বাড়িয়ে পড়ন্ত রসগোল্লাটা লুফে ফেললেন। না পড়ল মাটিতেনা পড়ল জামাকাপড়ে। রক্ষা পেল মিষ্টিরক্ষা পেল সম্মানআর জন্ম নিল এক নতুন ইন্টারনেট লেজেন্ডের।

চারপাশে দাঁড়ানো অতিথিদের মুখের ভাবটা ছিল ঠিক যেমন স্টেডিয়ামে শেষ ওভারে ছক্কা দেখে দর্শকদের অবস্থা হয়। আধা বিস্ময়আধা হাসিবাকিটা হতভম্ভ। ভিডিওটা শেয়ার করেছে ‘Last 24 hours of India’ নামের ইনস্টাগ্রাম পেজআর তারপর থেকে রসগোল্লার থেকেও দ্রুতগতিতে সেটা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটপাড়ার অতিথিরা বেশি সময় নষ্ট করেননি। তুলনা চলে এসেছে ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির সঙ্গে— কারণ এমন রিফ্লেক্স (reflex) নাকি সাধারণ মানুষের নয়এটা শুধু উইকেটের পিছনে দাঁড়ানো মানুষের পক্ষেই সম্ভব। কেউ লিখেছেনএই ক্যাচ দেখে তো পেশাদার ফিল্ডারদেরও লজ্জা লাগবে। আরেকজনের মন্তব্য, আমি নিশ্চিতকনের ফোকাস লেভেল ছিল রসগোল্লা-পাওয়ার্ড!

কেউ আবার একেবারে ক্রিকেটীয় ভাষায় বলছেন, “ম্যাচ-উইনিং মোমেন্ট!” কেউ লিখেছেন, “ধোনি গর্বিত হবেন।” আবার কেউ লিখেছেন, Excellent response time। একজনের মন্তব্য, রসগোল্লা আর বাঙালির আলাদাই একটা সম্পর্ক রয়েছে। সব মিলিয়েএই বিয়েতে বর-কনের চেয়েও আকর্ষণ কেড়ে নিয়েছে সেই রসগোল্লাটাই। যেটা সেকেন্ডের কয়েক ভগ্নাংশের জন্য হলেও হয়ে উঠেছে দেশে সবচেয়ে আলোচিত ‘ফ্লাইং অবজেক্ট’। আর কনে? তিনি এখন শুধু নববধূ নন, তিনি অফিসিয়ালি রসগোল্লা ক্যাচ কুইন অফ ইন্ডিয়া’


```