
শেষ আপডেট: 4 December 2020 05:52
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ডায়েট প্রদার একটি পোস্টে দেখে অনেকেই মনে করেছেন যে হালিমা এবার ফ্যাশনের দুনিয়াকে বিদায় জানাতে চলেছেন। কারণ এখানে তাঁকে তাঁর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস করতে বাধ্য করা হচ্ছে, যেটাতে তিনি মোটেও রাজি নন। তিনি তাঁর ইনস্টার পুরোনো ছবিগুলো আবার পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন যে "আমি ভীষণই অস্বস্তিতে ছিলাম।" আর "এটি আমি নই।"
তিনি আরও বলেন যে তাঁকে জিন্স দেওয়া হয়েছিল আর বাধ্য করা হয়েছিল সেটাকে হিজাব করে পরার জন্য। তিনি স্কার্ট আর অন্য ড্রেস পরলেও জিন্স কখনওই পরেননি। তিনি আরও একটি স্টোরি নিজেকে দাবি করেছিলেন 'হট হিজাবী' বলে, যদিও পরে যখন তিনি আবার সেটা পোস্ট করেন তখন লেখেন, 'আ হট মেস'। তিনি এর পাশাপাশি আরও বলেন যে,"আমি যে সময় ফ্যাশন জগতে আসি তখন আমি এতটাই বেপরোয়া ছিলাম যে চাইতাম সকলেই আমাকে চিনুক।"
এরপর তিনি তাঁর নিজের দোষগুলোর কথা বলেন অনুগামীদের। "আমাকে অনেক ভুল করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে মডেলিং করার জন্য" বলেছেন হালিমা। তবে এর সঙ্গে আরও বলেন যে তিনি যতটুকু কাজ করেছেন গ্ল্যামারের জগতে, ততটুকু খুবই ভাল করে করার চেষ্টা করেছেন। কিন্তু একমাত্র সেটাই তাঁর জন্য যথেষ্ট নয়।