Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সোয়েটার থেকে হাই বুট, জমে উঠেছে শীতের ফ্যাশন

দ্য ওয়াল ব্যুরো: গুটি গুটি করে শীত শহরে আসছে। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই। তাপমাত্রার পারদও নীচে নামছে। আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন দুনিয়াতেও শুরু হয়ে গেছে শীতের পোশাকের রমরমা। বাজারে এসে গেছে সোয়েটার, মাফলার, ট্রেঞ্চ কোট,

সোয়েটার থেকে হাই বুট, জমে উঠেছে শীতের ফ্যাশন

শেষ আপডেট: 19 November 2020 12:15

দ্য ওয়াল ব্যুরো: গুটি গুটি করে শীত শহরে আসছে। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই। তাপমাত্রার পারদও নীচে নামছে। আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন দুনিয়াতেও শুরু হয়ে গেছে শীতের পোশাকের রমরমা। বাজারে এসে গেছে সোয়েটার, মাফলার, ট্রেঞ্চ কোট, গ্লোভস, বুটও! গ্ল্যামার জগতেও শুরু হয়ে গেছে শীতের পোশাক নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট। এব্যাপারে পিছিয়ে নেই কেউই। দীপিকা থেকে আলিয়া, শীতের পোশাকে তাক লাগাচ্ছেন প্রায় সব বলি সুন্দরীরা। শীতের পোশাকের কথা উঠলে সবার আগে আসে সোয়েটারের কথা। প্রতিবছরের মতো এবছরও বিভিন্নরকমের সোয়েটার রয়েছে বাজারে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হাইনেক সোয়েটার। আরামদায়ক আর স্টাইলিশ এই সোয়েটার তারকা থেকে সাধারণ মানুষ সকলেরই পছন্দের। সম্প্রতি এমিলিয়া উইকস্টেডের শীতের পোশাকে দীপিকা পাডুকোনকে দেখা গেছে। হালকা গোলাপি রঙের হাইনেক সোয়েটার, লম্বা কানের দুল, পনিটেল আর মনোক্রোম লুকসে অল্প সময়েই তিনি জিতে নিয়েছেন কয়েক হাজার মানুষের মন। শীতের ফ্যাশনের কথা উঠতেই আলিয়া ভাট জানালেন, "স্টিলেটো বা হাই হিল পরতে পছন্দ করি, কিন্তু শীতকাল মানেই বুট। বুটের মতো আরামদায়ক আর কিছুই হয়না। আজকাল এই বুট বিভিন্ন লেন্থে এবং রঙেও পাওয়া যায়।" ক্লাসিক কালো বা ট্যান ব্রাউন রঙের বুটের সঙ্গে হাঁটু পর্যন্ত ঝুলের পোশাক বিশেষভাবে মানানসই। চেক প্রিন্টের কাপড়ের মজাই হল, তা কোনওদিন পুরোনো হয়না। আপনার নিজেরও যদি চেকার্ড কোট থাকে তাহলে এই শীতে সেই কোট গায়ে দিয়েই হয়ে উঠতে পারেন স্টাইল আইকন। আর এই ব্যাপারে আপনাকে আরও একটু আগ্রহী করে তুলবেন দীপিকা পাডুকোন নিজেই! কেমন ভাবে? সম্প্রতি দীপিকা নিজেই চেকার্ড কোট পরে ধরা দিয়েছেন ইনস্টাতে। শালিনা নাথরিন জানান যে চেকার্ড কোর্টের সঙ্গে স্টিলেটো এবং সাদা মোজা পরেছেন দীপিকা। এটা তাঁর শীতের সাজের মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শীত মানেই ওভারকোট। আর এই শীতে সেই ওভারকোটেই তাক লাগাচ্ছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। চোখে কালো সানগ্লাস, অফ্ হোয়াইট ওভারকোট, সাদা বোটনেক সোয়েটার আর হাইবুটে নজর কেড়েছেন নায়িকা। বি টাউনে শুরু হয়ে গেছে শীতের ফ্যাশন। আপনি তাহলে কী ভাবে সাজিয়ে তুলছেন এই বড়দিনে নিজেকে?

```