Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হলি থেকে বলি, রাশিচক্র মিলিয়ে চুল কাটছেন সেলেব্রিটিরা! আপনিও ফলো করতে পারেন নয়া ট্রেন্ড

দ্য ওয়াল ব্যুরো: পুরো চেহারার মেকওভার অনেকটাই নির্ভর করে চুলের স্টাইলের ওপর। চুল কাটার ধাঁচই বদলে দিতে পারে গোচা মুখ। তবে আপনি যদি রাশিচক্রে বিশ্বাসী হন, তাহলে দেখেই নিতে পারেন আপনার রাশি অনুযায়ী চুলের স্টাইল কেমন হবে! চুল ছোট করে কাটবেন,

হলি থেকে বলি, রাশিচক্র মিলিয়ে চুল কাটছেন সেলেব্রিটিরা! আপনিও ফলো করতে পারেন নয়া ট্রেন্ড

শেষ আপডেট: 15 October 2020 06:48

দ্য ওয়াল ব্যুরো: পুরো চেহারার মেকওভার অনেকটাই নির্ভর করে চুলের স্টাইলের ওপর। চুল কাটার ধাঁচই বদলে দিতে পারে গোচা মুখ। তবে আপনি যদি রাশিচক্রে বিশ্বাসী হন, তাহলে দেখেই নিতে পারেন আপনার রাশি অনুযায়ী চুলের স্টাইল কেমন হবে! চুল ছোট করে কাটবেন, না ববকাট রাখবেন কিংবা সোনালি না গোলাপি রঙ করবেন, তাও এই হরোস্কোপের ওপর নির্ভর করে বলেই জানাচ্ছেন বিউটিশিয়ানদের কেউ কেউ। আসলে একথা বিশ্বাস করা হয়, মানুষের রাশিচক্রে ইঙ্গিত থাকে তাঁর ব্যক্তিত্বের। কেউ বোল্ড হবে না শান্ত হবেন, তা বোঝা যায় রাশি দেখেই। তাই সেইমতো নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল করলে যে নিজেকে সুন্দর দেখাবে, তা নিয়ে সন্দেহ নেই। শুধু তাই নয়। এই রাশিচক্র মেনে নিজেদের হেয়ারস্টাইলে পরিবর্তন এনেছেন বহু তারকাও। আলিয়া ভাট থেকে রাধিকা আপ্তে—সকলেই ফলো করেছেন এই ট্রেন্ড। পিছিয়ে নেই হলিউডও। ১.মেষ: রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির মানুষেরা ভীষণ বোল্ড ব্যক্তিত্বের অধিকারী হন। তাঁরা উচ্চাকাঙ্ক্ষী হন এবং কখনও আশাহত হন না। নিজের জীবনকে নিজের ছন্দে চালাতে পছন্দ করেন। আর এমনই হলেন হিলারি ডাফ্। যিনি নিজের মতো করে বাঁচেন। তাই তিনি নিজেই ঘরে চুলে নীল রঙ করেন এবং কাঁধ পর্যন্ত ছোট করে 'ব্লান্টকাট' কাটেন। ২০২০-তে তাঁর এই স্টাইল স্টেটমেন্ট তাঁকে অন্য মাত্রা দিয়েছে।

২.বৃষ: এই রাশির জাতকরা নির্ভরযোগ্য হন এবং তাঁরা ক্রমবর্ধমান ভাবে নিজের ফ্যাশন সেন্সকে বাড়িয়ে নিয়ে চলেন। এঁদের মধ্যেই একজন হলেন বলি সেলেব আলিয়া ভাট। লকডাউনে দেখা গেছে আলিয়া চুলের স্টাইলকে বদলেছেন। ঘাড় পর্যন্ত চুল আলিয়ার নতুন লুককে চমৎকার করে তুলেছে।

৩.মিথুন: এই রাশির জাতকরা কৌতূহলী, কল্পনাপ্রবণ এবং পরিশ্রমী হন। স্বাধীন ভাবে, সাহসের সঙ্গে এগিয়ে যান নিজের লক্ষ্যে। এমনই এক ব্যক্তিত্ব হলেন মডেল কায়া গের্বের, যিনি তাঁর  গোলাপি রঙের পিক্সি হেয়ারকাটে তাক লাগিয়ে দিয়েছেন।

৪.কর্কট: রাশিচক্র অনুযায়ী বলা হয়, কর্কট রাশির জাতকেরা চাঁদের দ্বারা নিয়ন্ত্রিত হন। যত্ন করা এঁদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। কেট মিডডলেটন ধীরে ধীরে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনেন। সোনালি রঙের মধুর শেডের চুল কেটকে অন্য মাত্রা দিয়েছে।

৫. সিংহ: স্টাইল স্টেটমেন্ট থেকে চারিত্রিক বৈশিষ্ট্য-- এই রাশির জাতকদের থেকে ব্লোড খুব কম মানুষই আছেন। পার্টি থেকে মিটিং সবেতেই তাঁদের জৌলুস স্বতন্ত্র। জেনিফার লোপেজ হলেন সেই রকমই একজন অনন্য ব্যক্তিত্ব। যাঁর কোমর পর্যন্ত সোনালি রঙের চুল সব ক্ষেত্রেই মাত দিয়েছে।

৬. কন্যারাশি: রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা। এই রাশির জাতকেরা যুক্তিবাদী হন। তাঁরা যে কোনও কাজ নিখুঁত ভাবে করতে পছন্দ করেন। জীবনে প্রতি ক্ষেত্রে নিজেকে আরও সুন্দর করে তুলতে চান। এই তালিকাতেই নাম রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। সম্প্রতি তিনি তাঁর নতুন হেয়ারস্টাইলে ছবি পোস্ট করেন ইনস্টা হ্যান্ডেলে।

৭. তুলা: বলিসেলেবদের মধ্যে মীরা রাজপুত কাপুর হলেন তুলা রাশির জাতক। এঁরা সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন। সম্প্রতি মীরাকে তাঁর নতুন হেয়ারস্টাইলে দেখা যায় ইনস্টা হ্যান্ডেলে।

৮. বৃশ্চিক: কিম কারদাশিয়ান এই রাশির জাতক। এঁরাও বেশ বোল্ড প্রকৃতির হন। লাল রঙের লম্বা চুলে তিনি নজর কেড়েছেন নেটিজেনদের।

৯. ধনু: এই রাশির জাতকেরা প্রকৃতিপ্রেমী হন। তাঁরা প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন। এমিলি রাতাকোভস্কি হলেন তাঁদের মধ্যে অন্যতম। সুন্দর আলোতে তাঁর সোনালি চুল তাঁকে আরও বেশি উজ্জ্বল করে তোলে।

Emily Ratajkowski is working on book of essays, 'My Body' | AP National |  The Brunswick News

১০. মকর: এই রাশির জাতকেরা ট্র্যাডিশনাল সবকিছুকেই বেশি প্রাধান্য দেন। অভিনেত্রী কৃতি শ্যানন এই রাশির জাতক। যিনি তাঁর হেয়ারস্টাইলকে এমন ভাবে উপস্থাপন করেছেন, যা তাঁর ব্যক্তিত্বকে আলাদা মাত্রা দিয়েছে।

১১. কুম্ভরাশি: হাসি খুশি মজা করতে ভালবাসেন,  এমন মানুষই এই রাশির জাতক। আর এই তালিকাতে নাম রয়েছে রাধিকা আপ্তের। যিনি মুক্তিতে বিশ্বাসী, খোলা আকাশে উড়তে ভালবাসেন। তাঁর চুলের স্টাইলেও ফুটে উঠেছে সেই ভাব। তিনি ইনস্টাতে নতুন হেয়ারস্টাইলের ছবি পোস্ট করেন এবং লেখেন, "আমি আমার চুল কেটে ফেললাম কিন্তু আমার লম্বা চুলকে আমি খুব ভালবাসি। যদিও সময় এসেছে সেই চুলকে বিদায় জানানোর।"

১২. মীনরাশি: এই রাশির জাতকেরা শিল্পী মানুষ হন। তাঁদের মনন শিল্পচেতনা দ্বারা লালিত হয়। তাঁরা যে কোনও পরিবেশে, যে কোনও অবস্থায় নিজেকে সুন্দর করে মানিয়ে নিতে পারেন। এমনই একজন ব্যক্তিত্ব হলেন ডুয়া লিপা।  যিনি ছ’মাসে ছ’বার নিজের চুলের রঙ বদলেছেন। কালো, লাল, থেকে বাবলগাম গোলাপি সব রঙ নিয়েই চুলের ওপর পরীক্ষনিরীক্ষা চালিয়েছেন।

আপনিও কী আগ্রহী এইরকমভাবে নিজের চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে?  যদি চান, তাহলে হরোস্কোপ মেনে একবার ট্রাই করতেই পারেন। ২০২০-তে বদলে ফেলতে পারেন আপনার চুলের স্টাইলকে।

```