Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ভোকাল ফর লোকাল' এর জন্য মুখ খুললেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন, মণিপুরী পোশাকে তাক লাগাচ্ছেন সুন্দরী

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৪ এ মিস ইউনিভার্সের খেতাব, তারপর 'দস্তক' ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সুস্মিতা সেনের। এর কয়েক বছর পরই 'ম্যায় হুঁ না' তাঁর কেরিয়ারে এনে দেয় প্রবল সাফল্য।  নিজের আলাদা ব্যক্তিত্ব, স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্টে সুস্মিতা মন

'ভোকাল ফর লোকাল' এর জন্য মুখ খুললেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন, মণিপুরী পোশাকে তাক লাগাচ্ছেন সুন্দরী

শেষ আপডেট: 19 November 2020 07:16

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৪ এ মিস ইউনিভার্সের খেতাব, তারপর 'দস্তক' ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সুস্মিতা সেনের। এর কয়েক বছর পরই 'ম্যায় হুঁ না' তাঁর কেরিয়ারে এনে দেয় প্রবল সাফল্য।  নিজের আলাদা ব্যক্তিত্ব, স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্টে সুস্মিতা মন জয় করে নিয়েছেন বহু সাধারণ মানুষের। বাংলা সিনেমাতেও তিনি পেয়েছেন যথেষ্ট পরিচিতি। সৃজিত মুখার্জির পরিচালনায় 'নির্বাক' ছবিতে তিনি মন জিতে নিয়েছেন নেটিজেনদের। তিনি যে প্রতিনিয়তই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ইনস্টাতে আপডেট দিতে থাকেন, এমনটা নয়! তবে সোশ্যাল মিডিয়াতে যখনই তিনি আসেন, বলাই যায় সেই মুহূর্তে ঝড় ওঠে ইন্টারনেটে। সম্প্রতি আবারও তাঁর ছবিকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে ফ্যানেদের মনে। এবার তিনি মুখ খুলেছেন দেশীয় শিল্পের জন্য। দেশের ব্যবসায়ীদের জন্য কথা বলতে দেখা গেছে সুস্মিতাকে। 'ভোকাল ফর লোকাল' এর হয়ে তিনি প্রচারও চালাচ্ছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি ডিজাইনার রবার্ট নওরেমের ট্র্যাডিশনাল মণিপুরী শাড়িতে সেজে উঠেছেন মিস ইউনিভার্স। গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের ফুলহাতা ব্লাউজ আর গোলাপি রঙের সুতির স্কাটে চমক দিয়েছেন সুস্মিতা। সম্প্রতি সেই মণিপুরী পোশাকে ছবি তুলে তিনি পোস্ট করেন ইনস্টাতে আর ডিজাইনারকে লেখেন, "মণিপুর এখন আমার বাড়িতে। কী দারুণ লাগছে!" মুখে ন্যুড মেকআপ, গলায় সোনার নেকপিস আর এলো চুলে অনেকেরই রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন ১৯৯৪ এর মিস ইউনিভার্স। ডিজাইনার নওরেম খুবই উচ্ছ্বসিত, তিনি বলেন, "আমার একটা স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে কাজ করতে পেরে ভীষণই আপ্লুত আমি।" শুধু সুস্মিতা নন, এর আগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও নররেমের ডিজাইন করা ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেছে। ট্র্যাডিশনাল, ফ্লোরাল প্রিন্টের পোশাকে তিনিও 'ভোকাল ফর লোকাল'এর হয়ে প্রচার চালিয়েছেন।

```