Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯৯ হাজার টাকার শাড়ি পরে চমক বিদ্যা বালানের! চোখ সরছে না অনুরাগীদের

দ্য ওয়াল ব্যুরো: হালফ্যাশনের দুনিয়ায় শর্টস, স্কার্ট, ক্রপটপের বাজার থাকলেও মেয়েদের টান কিন্তু একইভাবে রয়ে গেছে শাড়ির প্রতি। শাড়ি নিয়ে দুর্বলতার তালিকাতে সাধারণ মানুষ থেকে তারকা সকলেই নিজের নাম লিখেয়েছেন। বছরের কোন সময় কোন সেলেব কিরকম ফ্

৯৯ হাজার টাকার শাড়ি পরে চমক বিদ্যা বালানের! চোখ সরছে না অনুরাগীদের

শেষ আপডেট: 8 October 2020 12:11

দ্য ওয়াল ব্যুরো: হালফ্যাশনের দুনিয়ায় শর্টস, স্কার্ট, ক্রপটপের বাজার থাকলেও মেয়েদের টান কিন্তু একইভাবে রয়ে গেছে শাড়ির প্রতি। শাড়ি নিয়ে দুর্বলতার তালিকাতে সাধারণ মানুষ থেকে তারকা সকলেই নিজের নাম লিখেয়েছেন। বছরের কোন সময় কোন সেলেব কিরকম ফ্যাশন ট্রেন্ডকে বাজারে নিয়ে আসছেন, সেই নিয়ে কৌতূহল দর্শক মহলে চিরকালই! তার উপর সেই সেলেবের নাম যদি 'বিদ্যা বালান' হয় তাহলে আগ্রহ তো কয়েক গুণ বেশি হবেই। ইন্ডাস্ট্রিতে বিদ্যা বালানের ফ্যাশন সেন্স যে অন্য তারকাদের থেকে একটু 'হাটকে' বা স্বতন্ত্র - সে কথা নতুন করে বলে দিতে হয়না। প্রতিমুহূর্তে নিজেদের আকর্ষণীয় করে তোলার দৌড়ে ছুটে চলেছেন সেলেবরা। কিন্তু ট্র্যাডিশনাল শাড়িতেও যে নিজেকে লাস্যময়ী করে তোলা যায়, সে কথা আবার প্রমাণ করে দিলেন বলিউডের 'সিল্ক'। সম্প্রতি হওয়া একটি ফটোশ্যুটে তাঁকে দেখা যায় জে.জে ভালাইয়ার ডিজাইন করা ৯৯ হাজার টাকার শাড়িতে। ফ্যাশন সম্পর্কিত গ্ল্যামার জগতের যে চিরাচরিত নিয়ম, তাতে তিনি সজোরে ধাক্কা দেন। ইনস্টাগ্রামে তাঁর কালো স্লিভলেস ব্লাউজ, হলুদ পাড় এবং কালো-সাদা শেভ্রন প্রিন্টের সিল্ক শাড়ি , ভোগের ৯,৯০০ টাকার ফিনিক্স লোগো আঁকা ট্যান বেল্ট পরা ছবি ইতিমধ্যেই নেটিজনদের হৃদয় জয় করে নিয়েছে। বলিউডের 'শকুন্তলা দেবী' ট্র্যাডিশনাল শাড়িতেও তাঁর লুককে করে তুলেছেন স্টানিং। এ তো গেল পোশাকের কথা, কিন্তু মেকআপ ছাড়া কি সাজ সম্পূর্ণ হয়? আর গয়না - সেই বা বাদ যাবে কেন? হালকা করে নীচু খোঁপা, সামান্য মেকআপ, স্মোকি আই এবং গ্লসি ন্যুড ঠোঁটে বিদ্যা যেন তাঁর ফ্যানেদের হৃদয়ের ধুকপুকানি কয়েক গুণ বাড়িয়ে দেন। ব্রোঞ্জের কানের দুল,  আংটি এবং ব্রড ভিন্টেজ ব্রেসলেট তাঁর সাজের মাত্রাকে  আরও একটু বাড়িয়ে দেয়। স্বতন্ত্রভাবে নিজের ফ্যাশন স্টেটমেন্ট প্রতিষ্ঠা করেছেন বিদ্যা। 'কোভিড' পরিস্থিতির মধ্যেও তিনি একবারের জন্যেও নিজের ভক্তদের চোখ তাঁর ওপর থেকে সরাতে দেননি। এথনিক কিংবা ওয়েস্টার্ন, যে কোনও পোশাকেই তিনি মুগ্ধ করেছেন নেটিজেনদের।

```