Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ভোকাল ফর লোকাল'এর প্রচারে নেমে নতুন করে শাড়িতে মজেছেন বিদ্যা বালান

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছর ধরেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেখা গেছে বিভিন্ন শাড়ির ব্র্যান্ডের হয়ে প্রচার করেছেন বিদ্যা বালান। বরাবরই শাড়ির প্রতি তাঁর রয়েছে আলাদা ভালবাসা। শাড়ি নিয়ে এতটা প্যাশন খুব কম মানুষের মধ্যেই দেখা যায়! বিদ্যা বালনক

'ভোকাল ফর লোকাল'এর প্রচারে নেমে নতুন করে শাড়িতে মজেছেন বিদ্যা বালান

শেষ আপডেট: 11 December 2020 12:26

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছর ধরেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেখা গেছে বিভিন্ন শাড়ির ব্র্যান্ডের হয়ে প্রচার করেছেন বিদ্যা বালান। বরাবরই শাড়ির প্রতি তাঁর রয়েছে আলাদা ভালবাসা। শাড়ি নিয়ে এতটা প্যাশন খুব কম মানুষের মধ্যেই দেখা যায়! বিদ্যা বালনকে কে না চেনেন? তাঁর অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স, স্টাইল সেস্টমেন্ট - এই সবকিছুকে ব্যালেন্স করে তিনি হয়ে উঠেছেন ফ্যাশন আইকন। নেট দুনিয়া থেকে ঘরের অন্দরমহলে অবাধ বিচরণ তাঁর। তাঁর 'সিমপ্লিসিটি' যেন তাঁকে করে তুলেছে ফ্যানেদের কাছে ঘরের মেয়ে। সেলেব হওয়া সত্ত্বেও তিনি সাধারণ জীবনযাত্রাকেই প্রাধান্য দেন। এই বার তিনি দেশীয় শিল্পীদের পাশে দাঁড়াতে 'ভোকাল ফর লোকাল'এর হয়ে প্রচার করছেন। শাড়ি সম্পর্কে এত প্রশংসা বোধহয় আর কোনো অভিনেত্রীকে করতে শোনা যায় না। আর শাড়িতে তিনি সত্যিই অপরূপা।আজকাল শাড়ির সঙ্গে স্টাইলিশ ব্লাউজ পরাটাই ট্রেন্ড বলে বিবেচিত হয়। টপ, ট্যাঙ্ক টপ, টি শার্ট, হাল ফ্যাশনের ব্রালেট সব কিছু দিয়েই শাড়ি স্টাইল করানো সম্ভব। তবে বিদ্যা বালান রীতিমতো চমকে দিয়েছেন একটি তাঁর শাড়ি পরা লুকসে। তবে, যদি বিদ্যার ইনস্টা হ্যান্ডেলের দিকে ভাল করে নজর দেওয়া যায়, তাহলে স্পষ্ট ভাবে বোঝা যাবে তিনি সকলের থেকে আলাদা। বিগত কয়েক মাস ধরে এই কঠিন সময়ে তিনি পাশে দাঁড়িয়েছেন দেশীয় শিল্পীদের। সোচ্চারে প্রচার করেছেন 'ভোকাল ফর লোকাল'এর হয়ে। দেশীয় তাঁতিদের পাশে থেকে ভরসা জুগিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিদ্যাকে দেখা গেছে সাদা রঙের শাড়িতে। যে শাড়িটা তাঁকে উপহার দিয়েছেন গন্ডিয়ার স্থানীয় ডিজাইনার শ্রদ্ধা আগরওয়াল।'ভোকাল ফর লোকাল' এর প্রচার করছেন তিনি। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের উদীয়মান ডিজাইনদের কাজকে তিনি সকলের সামনে আনার চেষ্টা করছেন। তাঁদের সম্পর্কে আরও সচেতনতা বাড়াতে চান বিদ্যা, তাই এই উদ্যোগ।

আরও পড়ুন: কঠিন সময়ে দেশের তাঁতিদের পাশে দাঁড়াতে দেশীয় বস্ত্রের প্রোমোশন করছেন বিদ্যা বালান

নিজের পরবর্তী সিনেমার কাজের জন্য বিদ্যা মধ্যপ্রদেশে যান। আর সেখানেই একজন স্থানীয় ডিজাইনার বিদ্যা বালানকে একটি শাড়ি উপহার দেন। যে শাড়িতে পুরো বডিতে এমব্রয়ডারির কাজ রয়েছে। বিদ্যা যে শুধুমাত্র খুশি হয়ে সেই উপহার গ্রহণ করেছেন এমনটা নয়, বরং তিনি তাঁর ভার্চুয়াল অনুষ্ঠানে সেই শাড়িটি পরেছেনও। আর তারই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ডিজাইনারকে যথার্থ সম্মান দিয়েছেন, তাঁর নামও উল্লেখ করেছেন। এর আগেও বিদ্যা বালান পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কারিগরদের। বাংলার গণাই পরিবার, নদিয়া, ভাগলপুর, কোয়েম্বাটুরের  কোরভাই অঞ্চলের কারিগরদের পাশে তিনি দাঁড়িয়েছেন। প্রচার করেছেন তাঁদের হয়ে। বলাই বাহুল্য, বিদ্যা বালান নতুন করে মজেছেন শাড়ির প্রেমে। শুধু শাড়ি নয়, শাড়ি যাঁরা তৈরি করেন তাঁদেরকেও তিনি স্পটলাইটে নিয়ে আসার প্রয়াস করছেন।

```