Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হ্যান্ড ক্রাফটেড এবং হ্যান্ড উইভেন জিনিসের অভাবনীয় প্রদর্শনী শুরু কলকাতায়

চৈতালি দত্ত দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। আর সেই কারণে একটু ভিন্ন স্বাদের 'প্রি -পুজো' প্রদর্শনী কাম সেল শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এমনই এক ভিন্ন স্বাদের প্রদর্শনী গ্যালারি গোল্ডে (Gallery Gold) শুরু রয়েছে (Unique hand cra

হ্যান্ড ক্রাফটেড এবং হ্যান্ড উইভেন জিনিসের অভাবনীয় প্রদর্শনী শুরু কলকাতায়

শেষ আপডেট: 13 August 2023 07:22

চৈতালি দত্ত

দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। আর সেই কারণে একটু ভিন্ন স্বাদের 'প্রি -পুজো' প্রদর্শনী কাম সেল শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এমনই এক ভিন্ন স্বাদের প্রদর্শনী গ্যালারি গোল্ডে (Gallery Gold) শুরু রয়েছে (Unique hand crafted exhibition at Kolkata)। নিবেদনে কিয়ারা।

এখানে হ্যান্ড ক্রাফটেড (Unique hand crafted exhibition at Kolkata) এবং হ্যান্ড উইভেন আইটেম রয়েছে।

পিওর তসর, কটন, সিল্ক ইত্যাদি বিভিন্ন ফ্যাব্রিকের শাড়িতে রয়েছে ভেজিটেবিল ডাই, আজরক, ব্লক প্রিন্ট ইত্যাদি। আবার কিছু শাড়িতে রয়েছে কাঁথা স্টিচের ওপর জরিওয়ার্ক যা এক কথায় এক্সক্লুসিভ। রয়েছে হ্যান্ড লাম্বানি ওয়ার্কের শাড়ি যা বাজার চলতি থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও রয়েছে অর্গানিক কাপড়ের ওপরে কাঁথা স্টিচ করা রকমারি পোশাক। ক্রপটপ থেকে শুরু করে এখানে মিলবে স্ট্রেট প্যান্ট, ব্লাউজ, শট কুর্তি, লং কুর্তি, কাপ্তান ইত্যাদি। রয়েছে আন স্টিচড স্যুট পিস। ছেলেদের পাঞ্জাবিও বেশ নজরকাড়া। হাতে তৈরি করা সিরামিক, জুট, সিলভার ইত্যাদি উপাদানের রকমারি জুয়েলারি। ডিজাইনার রাখি থেকে শুরু করে ১০ টাকা দামের রাখিও এখানে মিলবে।

এছাড়াও রয়েছে এছাড়াও ঘর সাজাবার জন্য রয়েছে ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করা হোম ডেকর আইটেম।পাশাপাশি সেরামিক, উডেন এবং ডোকড়ার সমন্বয়ে কারুকাজ করা ডেকোরেটিভ পিস। এই প্রদর্শনী চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। সময়: দুপুর ৩টে - রাত ৮টা পর্যন্ত।

ঠিকানা: ১১,আবদুল রাসুল অ্যাভিনিউ (মেনকা সিনেমার কাছে),কল-২৬।

আরও পড়ুন: সদ্যপ্রয়াত ফোটোগ্রাফার প্রণব বসুর তোলা নাটকের দুর্লভ ছবির প্রদর্শনী অ্যাকাডেমিতে


```