Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

হলুদ শাড়িতে অনন্যা তামান্না! গায়ে হলুদের জন্য এমন শাড়ি বেছে রাখতে পারেন হবু কনেরা

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস ধরে বাড়িতে বসে বসে সাধারণ মানুষের জীবন একঘেয়ে হয়ে উঠেছে! ঘরবন্দি জীবনে বিনোদনের এক মাধ্যম তাই সোশ্যাল মিডিয়া। আর সেখানেই একই ভাবে বিনোদন ভাগ  করে নিচ্ছেন তারকারাও। এই সময়ে সেখানেই নিজের নিজের স্টাইল স্টেটমেন্ট প্

হলুদ শাড়িতে অনন্যা তামান্না! গায়ে হলুদের জন্য এমন শাড়ি বেছে রাখতে পারেন হবু কনেরা

শেষ আপডেট: 9 October 2020 16:22

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস ধরে বাড়িতে বসে বসে সাধারণ মানুষের জীবন একঘেয়ে হয়ে উঠেছে! ঘরবন্দি জীবনে বিনোদনের এক মাধ্যম তাই সোশ্যাল মিডিয়া। আর সেখানেই একই ভাবে বিনোদন ভাগ  করে নিচ্ছেন তারকারাও। এই সময়ে সেখানেই নিজের নিজের স্টাইল স্টেটমেন্ট প্রকাশ করে ফ্যানেদের মন জয় করে নিয়েছেন সেলেবরা, আর সেই তালিকা থেকে বাদ যাননি দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াও। কিছু দিন আগে তামান্না একটি গয়নার দোকানের ভার্চুয়াল ওপেনিংয়ের অথিতি হিসেবে অংশগ্রহণ করেন। সেই ছবিই তিনি নিজে তাঁর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেন। তেলেঙ্গানার খাম্মাম জেলার 'মালাবার গোল্ড অ্যান্ড ডায়ামন্ড'-এর শোরুমের ওপেনিংয়ে দক্ষিণী নায়িকাকে দেখা যায় একেবারে অন্য সাজে। হায়দ্রাবাদের মিশরু ব্র্যান্ডের হলুদ রঙের চান্দেরি সিল্ক শাড়িতে তামান্না মন মাতিয়ে দিয়েছেন নেটিজেনদের। ডিজাইনার স্বপ্না আনুমলু জানান, "তামান্না ভাটিয়া পরেছিলেন আমাদের কালেকশনের হলুদ রঙের চান্দেরি সিল্ক শাড়ি , যার পাড়ে রয়েছে এমব্রয়ডারি বর্ডার। শাড়ির সাথে মানানসই এমব্রয়ডারি কাজ করা স্লিভলেস ব্লাউজ পরেন তিনি। শাড়ির পারে রয়েছে জারদসী, মুক্তো বসানো।" কিন্তু এ তো গেলো তাঁর শাড়ির কথা। গয়নাই তো আসল আকর্ষণ! 'মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড'-এর গয়নায় সাজেন তামান্না। গলায় স্টাইলিস্ট হীরের নেকলেস, ব্রেসলেট, কানে ঝোলা দুল তাঁকে অন্য মাত্রা দিয়েছিল। সেই সঙ্গে কপালের সামনে হালকা কোঁকড়ানো চুল, ন্যুড মেকআপ, ক্লোরাল লিপস্টিক, আইশ্যাডো তাঁর লুক-কে করে তোলে পারফেক্ট। ডিজাইনার স্বপ্না আরও জানান, "তামান্না যে শাড়িটা পরেছিলেন তার ওজন খুব কম, ফলত তা পরে থাকা খুবই আরামদায়ক। বিভিন্ন ট্র্যাডিশনাল অনুষ্ঠানের জন্য এই শাড়ি একদম পারফেক্ট।"

```