
শেষ আপডেট: 31 December 2020 15:22
সোহা স্বামী কুনাল খেমুর তোলা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, "আশা করছি আগামী বছর আরও উজ্জ্বল হবে। নতুন শুরুর জন্য প্রস্তুত।"
২. করিশ্মা কাপুর -
বছরের শেষ সূর্যাস্তে গা ভাসিয়ে দিয়েছেন করিশ্মা। তেমনই একটি ছবি পোস্ট করে লিখেছেন, "বছরের শেষ রোদে গা ভিজিয়ে নিচ্ছি।"
৩. মালাইকা অরোরা খান
যোগাসনের মধ্যেই প্রিয় পোষ্যকে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন মালাইকা। ক্যাপশনে লিখেছেন, "কিসেস অ্যান্ড কাডেলস! বছরের শেষ দিন আজ। আগামী বছর সকলের ভাল কাটুক।"
৪. নেহা কক্কর -
ঘরোয়া পোশাকে নেহা ছবি পোস্ট করে লিখেছেন, "ভাবছি ২০২১ সাল কেমন কাটবে! আমি অনেক আশা নিয়ে বসে আছি। আপনারা কী ভাবছেন! বাই বাই ২০২০।"
৫. সোনাক্ষী সিনহা
সোনাক্ষী বিশেষ কিছু লেখেননি। তবে বছরের শেষ দিন তিনি প্রকৃতির কোলে নিভৃতে সময় কাটাচ্ছেন। সামনে জল, আর সবুজ গাছের ছায়ায় দাঁড়িয়ে সোনাক্ষী, এমন ছবিই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
৬. অনিল কাপুর -
সাদা-কালো ছবি পোস্ট করে বলিউডের 'মিস্টার ইন্ডিয়া' লিখেছেন, "২০২০... বেড়ে ওঠার বছর। নতুন স্বপ্ন। কঠিন সময়। আরও অনেক কিছু।"
৭. অর্জুন কাপুর -
শীতের দুপুরে লেদারের জ্যাকেট গায়ে জড়িয়ে ছবি তুলে পোস্ট করেছেন অর্জুন। ক্যাপশনে লিখেছেন, "দেখতে দেখতে বারো মাস কেটে গেল। একজায়গায় থমকে থাকলেও এগিয়ে গিয়েছি সকলে। নতুন বছরের শুভেচ্ছা সকলকে। আগামী বছর ভাল কাটুক সকলের।"