Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথায় বিশৃঙ্খলা, মনে স্বর্গ, কোলে কুকুরছানা, ৪০-এ পা স্বস্তিকার

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ের হাতেখড়ি হয়েছিল 'দেবদাসী' সিরিয়াল থেকে। তারপর পা রাখেন বড় পর্দায়। প্রথমেই নায়িকার রোলে সুযোগ পাননি। 'হেমন্তের পাখি'তে পার্শ্ব চরিত্রে ছিলেন। তার পর থেকে আর থেমে নেই পথচলা। অভিনয় দিয়েই একের পর এক বাউন্ডারি হ

মাথায় বিশৃঙ্খলা, মনে স্বর্গ, কোলে কুকুরছানা, ৪০-এ পা স্বস্তিকার

শেষ আপডেট: 13 December 2020 07:08

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ের হাতেখড়ি হয়েছিল 'দেবদাসী' সিরিয়াল থেকে। তারপর পা রাখেন বড় পর্দায়। প্রথমেই নায়িকার রোলে সুযোগ পাননি। 'হেমন্তের পাখি'তে পার্শ্ব চরিত্রে ছিলেন। তার পর থেকে আর থেমে নেই পথচলা। অভিনয় দিয়েই একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন আজও। আধুনিক যুগে আর কোনও অভিনেত্রীকে এত বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তাঁকে শুধু বাংলার অভিনেত্রী বলা চলে না। কারণ বলিউডের বেশ কিছু সিনেমাতেও তিনি দাপিয়ে অভিনয় করেছেন। সিনেমা হোক বা সিরিজ নতুন নতুন চরিত্রে, নিজেকে ভেঙে গড়ে চমকে দেন অভিনেত্রী। অভিনয়, প্রতিবাদ, যেকোনও মঞ্চেই বারবার দর্শকদের মন জিতে নেন। তাই তো এই বয়সেও তরুণ প্রজন্মের হার্টথ্রব। তিনি স্বস্তিকা মুখার্জি। আজ তাঁর জন্মদিন‌। ৪০-এ পা দিয়েই নিজেকেই নিজে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ও সমাজকর্মী স্বস্তিকা মুখার্জি। জন্মদিনে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লিখেছেন মানুষের থেকে কুকুরকে বেশি বিশ্বাসযোগ্য মনে করেন। সারাজীবন কুকুরদের আদর, যত্ন করেই কাটিয়ে দেবেন। তিনি লিখেছেন, "মাথার মধ্যে বিশৃঙ্খলা, মনের মধ্যে স্বর্গ, কোলে কুকুরের ছানা, এভাবেই পা দিলাম চল্লিশে। শুভ জন্মদিন এসএম। প্রতিজ্ঞা করছি তোমায় আরও ভালবাসব।" যে বান্ধবী তাঁর ছবি তুলে দিয়েছেন, তাঁকে ধন্যবাদ জানিয়েই অভিনেত্রী বলেছেন জন্মদিনের এই মুহূর্তটা তিনি সারাজীবন মনে রেখে দেবেন। পোস্টটি "হ্যাপি বার্থডে স্বস্তিকা"য় ভরে উঠলেও, আলাদা ভাবেও বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। সকাল থেকেই তাঁর অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। অনেকেই স্বস্তিকার প্রতি ভাললাগার কথা, তাঁর সাহসের কথা, অবদানের কথা, ফ্যাশনের কথা তুলে তাঁকে নিয়ে পোস্ট করছেন। যা দেখে নিঃসন্দেহে আপ্লুত হবেন স্বস্তিকা। করোনা আবহে দীর্ঘদিন শ্যুটিং বন্ধ থাকায় ফের সেটে ফিরে বিন্দাস মেজাজে অভিনয় শুরু করছেন স্বস্তিকা। সামনেই একাধিক বড় প্রোজেক্ট। ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক ওয়েব সিরিজের শ্যুটিংয়ে এখন তিনি ভীষণ ব্যস্ত। সদ্য 'চরিত্রহীন ৩'র ট্রেলার লঞ্চ হয়েছে। সামনেই মুক্তি পাবে 'ব্ল্যাক উইডো', 'মোহমায়া', 'শ্রীমতী'। সবমিলিয়ে তাঁর এখন ফুরফুরে মেজাজ। আগামী বছর যে তাঁর ভালই কাটবে খানিকটা আন্দাজ করতে পারছেন অনেকেই।

```