Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অফ শোল্ডার ড্রেসে থাইল্যান্ডের সমুদ্রতীরে, বছর শেষেও নজর কাড়লেন স্বস্তিকা

দ্য ওয়াল ব্যুরো: পাতলা ইন্ডিগো ব্লু অফ শোল্ডার ড্রেস। কানে লম্বা দুল। চুলে নানা রঙের ছোঁয়া। বালুচরে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে বোল্ড অ্যান্ড বিউটিফুল স্বস্তিকা মুখার্জি। দুর্বিসহ বছরটার শেষদিনগুলো তুমুল মজা করে কাটাতে পাড়ি দিয়েছেন থ

অফ শোল্ডার ড্রেসে থাইল্যান্ডের সমুদ্রতীরে, বছর শেষেও নজর কাড়লেন স্বস্তিকা

শেষ আপডেট: 27 December 2020 12:25

দ্য ওয়াল ব্যুরো: পাতলা ইন্ডিগো ব্লু অফ শোল্ডার ড্রেস। কানে লম্বা দুল। চুলে নানা রঙের ছোঁয়া। বালুচরে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে বোল্ড অ্যান্ড বিউটিফুল স্বস্তিকা মুখার্জি। দুর্বিসহ বছরটার শেষদিনগুলো তুমুল মজা করে কাটাতে পাড়ি দিয়েছেন থাইল্যান্ডে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানালেন সে খবর। মুহূর্তে ভাইরাল ছবি থেকে চোখ সরাতে পারছেন না অনেকেই। কেউ কেউ মন্তব্য করেছেন, "প্রকৃতি দেখব, না আপনাকে!" "সমুদ্রের কাছে দেখা হোক আমাদের। তুমি, আমি, রোদ্দুর আর বালি।", লিখেছেন স্বস্তিকা। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #হলিডেভাইবস। অর্থাৎ ছবির শ্যুটিং নয়, ছুটি কাটাতেই তিনি পৌঁছে গেছেন সেখানে। সামনেই বিস্তীর্ণ বালুচর আর দূরে সমুদ্র। গাছের ছায়ায় দাঁড়িয়ে স্বস্তিকা। ছবি দেখেই ভ্রমণপিপাসুদের বেড়াতে যাওয়ার ইচ্ছে এক ধাক্কায় বেড়ে দ্বিগুণ। তীব্র শীতেও স্বস্তিকা পরে আছেন স্বল্প বস্ত্র! যেন এই তাপমাত্রা তাঁকে ছুঁয়েও দেখতে পারছে না। তিনি এতটাই হট! কুমন্তব্যের মতো বোধহয় আজকাল আবহাওয়াকেও পাত্তা দিচ্ছেন না স্বস্তিকা। অফ শোল্ডার ড্রেসের ছবিই এই শীতের সন্ধেয় ছড়িয়ে দিচ্ছে উষ্ণতা। এই বয়সেও এত সুন্দর! তাঁকে দেখে তাঁর বয়স ভুলে যাচ্ছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। তাঁর এক অনুরাগী তাই ছবির নীচে লিখেছেন, "একটা মানুষ এতটা সুন্দর কী করে হতে পারে!" বছরটা আর পাঁচজন অভিনেত্রীদের তুলনায় কিছুটা অন্যরকম কেটেছে স্বস্তিকার। ২০২০ সালে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন প্রত্যেকে। আর স্বস্তিকার সামনে এসেছে নানা রকম গল্পের স্ক্রিপ্ট। নানা চরিত্রে এবছরটাই নিজেকে ভেঙে গড়ে অভিনয় করেছেন তিনি। নিজে মুখে স্বীকার করেছেন ২০২০ সাল তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বছর। এতটাই কাজে ব্যস্ত থেকেছেন তিনি। এমনকি জন্মদিনেও ছুটি কাটাতে পারেননি স্বস্তিকা। তাই বছর শেষে কাজ থেকে ছুটি নিয়ে, তুমুল মজা করতে, বিন্দাস মেজাজে কাটাতে পৌঁছে গেছেন সমুদ্রের ধারে।

```