
শেষ আপডেট: 20 December 2020 14:35
১. মেকআপের অন্যতম প্রধান স্টেপ হল সুন্দর নিখুঁত আই-ব্রো আঁকা। ভ্রু মোটা বা সরু যাই হোক না কেন, সঠিক শেপে আঁকাটা ভীষণ জরুরি। যাঁরা চশমা পরেন, তাঁরাও বিশেষ খেয়াল রাখবেন এদিকে।
২. সুন্দর করে কাজল পরুন। চোখের নীচে বা উপরে পরে খানিকটা স্মাজ করলে, চশমা পরার পর কাজল স্পষ্ট করে ফুটে ওঠে। দেখতেও সুন্দর লাগে। একইভাবে চোখের উপরে আইলাইনারও পরতে পারেন।
৩. কালো, খয়েরি কাজলের বদলে কখনও কখনও রঙিন কাজলও ব্যবহার করুন। এতে যেমন একঘেয়েমি কাটে। তেমনই রঙিন চোখের দিকে অনেকর চোখও যায়। গ্রিন, ব্লু, পিংক কালার বেছে নিতে পারেন এই ক্ষেত্রে।
৪. মেটালিক আইশ্যাডো এমনিতেই আলাদা করে নজর কেড়ে নেয় সকলের। যাঁরা চশমা ব্যবহার করেন, বিশেষ কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে এইধরনের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।
৫. সারাক্ষণ চশমা পরে থাকলেও কখনও কখনও মজাদার মেকআপ করে চমকে দিতে পারেন সকলকে। যেমন ছোট ছোট ক্রিস্টাল স্টোন চোখের বাইরে কোণার দিকে লাগিয়ে মজার লুক তৈরি করতে পারেন। এতে যেমন একঘেয়েমি কাটবে, তেমনই নজরকাড়াও হবে।