শেষ আপডেট: 19 November 2020 08:40
দীপাবলির দিন এভাবেই চমকে দিয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ। এবছর মায়ের পুরোনো শাড়ি কেটে তিনি বানিয়ে ফেলেছেন তাঁর ও দুই ছেলের দীপাবলির বিশেষ পোশাক। তা দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকেই। এমনকি ডিজাইনাররাও ভূয়সী প্রশংসা করেছেন এই উদ্যোগের। বলা বাহুল্য বহু মানুষকে এর মাধ্যমে উৎসাহিতও করেছেন রিতেশ। তাহলে দেখে নিন, মায়ের শাড়ি কেটে কতরকমের ড্রেস বানাতে পারেন আপনি -
১. আনারকলি -
শাড়ি কেটে ফ্রক নিশ্চয়ই ছোটবেলায় পরেছেন? তাহলে এবার চেষ্টা করুন একইভাবে আনারকলি বানানোর। সিফন বা জর্জেটের একটা গোটা কাপড় দিয়েই বড় ঘের দেওয়া আনারকলি বানিয়ে ফেলতে পারেন। কেমন লাগবে! দেখে নিন বিদ্যা বালান বা শিল্পা শেঠিকে।
২. জ্যাকেট -
সামনেই শীতকাল। শাড়ির উপর লম্বা জ্যাকেটের ফ্যাশন এখন খুব ট্রেন্ডি। আপনিও চাইলে পরতে পারেন। সিল্কের শাড়ির অর্ধেকটা কেটেই বানিয়ে ফেলতে পারেন লম্বা জ্যাকেট। হালকা শীতে, এমনকি বিয়েবাড়িতেও পরে যেতে পারেন এমন জ্যাকেট। কারিশ্মা কাপুরের স্টাইলটাই নাহয় দেখে নিন একঝলক।
৩. ওড়না -
বিয়ের পর দীপিকার বেনারসি ওড়নার দিকে অনেকেরই নজর গিয়েছিল। তারপর থেকে বেনারসি ওড়নায় ছেয়ে গেছে বাজার। তবে বাইরে থেকে না কিনে নিজেও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। মায়ের বেনারসি শাড়ির কিছুটা কেটে দুদিকে সেলাই করে নিলেই ওড়না রেডি।
৪. লেহেঙ্গা বা স্কার্ট -
লেহেঙ্গা বা বড় স্কার্টের উপরে শার্টের ফ্যাশন শুরু করেছিলেন ডিজাইনার মনীষ মালহোত্রা। অনেক সিনেমাতেও অভিনেত্রীদের এমন পোশাকে দেখা গেছে। এবার আপনিও চাইলে পরতে পারেন, সিল্কের শাড়ি কেটে শার্ট, বা ক্রপ টপ। একই সঙ্গে লেহেঙ্গা, ব্লাউজও বানাতে পারেন। দেখে নিন আলিয়া ভাট কীভাবে সেজেছেন।
৫. প্যান্টস্যুট -
গত একবছর ধরেই প্যান্টস্যুটে মাতাচ্ছেন বিটাউনের সুন্দরীরা। এই ফ্যাশনে আপনিও তাক লাগাতে পারেন। তবে জানতে হবে সঠিক কালার কম্বিনেশন। অর্থাৎ কোন রঙের সঙ্গে কোন রঙ বেশি ভাল মানাবে। সোনম কাপুর, বনি কাপুরকে দেখে নিন। সামনেই বড়দিন। ওইসময় এমন পোশাকে নজর কাড়তে পারেন