Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছোটো ঘর! ঠিকঠাক অর্গানাইজ করে তাকেই সাজিয়ে ফেলুন মনের মতো, রইল কিছু আইডিয়া

দ্য ওয়াল ব্যুরো: এক কামরার ছোটো ফ্ল্যাটকে সাজিয়ে তোলা এক ঝকমারি, তাই না! কিন্তু ইচ্ছে থাকলে ছোটো ঘরকেও মনের মতো সুন্দর করে সাজিয়ে তোলা যায়। আর আজকালকার দিনে ছেলেমেয়েদের কাছে নিজেদের ঐ এক কামরার ঘরটাই তো স্বর্গ। তাই নিজের মনের মতো করে তাঁর

ছোটো ঘর! ঠিকঠাক অর্গানাইজ করে তাকেই সাজিয়ে ফেলুন মনের মতো, রইল কিছু আইডিয়া

শেষ আপডেট: 5 November 2020 12:48

দ্য ওয়াল ব্যুরো: এক কামরার ছোটো ফ্ল্যাটকে সাজিয়ে তোলা এক ঝকমারি, তাই না! কিন্তু ইচ্ছে থাকলে ছোটো ঘরকেও মনের মতো সুন্দর করে সাজিয়ে তোলা যায়। আর আজকালকার দিনে ছেলেমেয়েদের কাছে নিজেদের ঐ এক কামরার ঘরটাই তো স্বর্গ। তাই নিজের মনের মতো করে তাঁরা সাজিয়ে তোলেন নিজের ঘরকে। ঘরের আসবাবপত্র থেকে পর্দা, দেওয়ালের ছবি সবতেই লেগে থাকে ঘরের মানুষটির নান্দনিকতা ও শৌখিনতার ছোঁয়া। আসুন দেখে নেওয়া যাক কী ভাবে সাজিয়ে তুলবেন নিজের স্বপ্নের নীড়টিকে দরজায় ব্যবহার করতে পারেন রঙিন পর্দা। বিভিন্ন রঙের ফুল গাছ পাখির প্রিন্ট করা পর্দা বাইরের অতিথিদেরও দৃষ্টি আকর্ষণ করবে। দেওয়ালে গাঢ় রঙের ব্যবহার আপনার ঘরকে অনেকবেশি প্রাণবন্ত করে তোলে। দেওয়ালে সঠিক রঙের নির্বাচন আপনার বাড়ির সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তোলে। জায়গা অল্প, অথচ সেই অল্প জায়গাতেই ঘরকে করে তুলতে হবে আকর্ষণীয়।এক্ষেত্রে বড় খাট না কিনে, কিনতে পারেন সোফা কাম বেড। যার নীচে থাকবে হাইড্রোলিক তাক, সেখানে বালিশ থেকে মশারী আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও রাখতে পারবেন। ঘরের জায়গাও কম লাগে, আবার ঘরকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা যায় এই সোফা কাম বেডের সাহায্যে। ঘরের প্রতিটা জিনিসের রঙও ঘরকে সুন্দর করে তুলতে সাহায্য করে। তাই এমন কালার কম্বিনেশন বেছে নিতে হবে যাতে একটা ছন্দ রয়েছে। যা ঘরের আসবাব থেকে আপনার ব্যক্তিত্ব, সব কিছুর সঙ্গেই মানানসই হয়। ঘর ছোটো হলে দেওয়ালকেই যতটা সম্ভব কাজে লাগাতে হবে। বুক শেল্ফ থেকে ম্যাগাজিন রাখার জায়গা সবটাই দেওয়ালকে নির্ভর করে বানাতে হবে। আর এক্ষেত্রেও শেল্ফের রঙ কেমন হবে তাই নিয়ে থাকতে পারে দ্বন্দ্ব! কিন্তু চকলেট বা আরশোলা রঙের শেল্ফই বেশি মানানসই হয় দেওয়ালে। ঘর সাজানোর সময় এই বিষয়টাও ভেবে দেখা যেতে পারে। হ্যাঙার, আয়না, কর্ণার শেল্ফের সঙ্গে বাড়ির নান্দনিকতা অনেকটাই জড়িয়ে থাকে। আপনার ব্যক্তিত্ব, পছন্দ , রুচি সবটাই ফুটে ওঠে আপনার বাড়ির সাজসজ্জার ওপরে। তাই বাড়িকেই সবার আগে গুরুত্ব দিয়ে সাজিয়ে তোলা দরকার মনের মতো করে।

```