Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সামাজিক কর্মকাণ্ডের জন্য দুবাইয়ে সম্মানিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

দ্য ওয়াল ব্যুরো: শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে 'মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড' প্রদান করা হল। গত শনিবার মাদার টেরেসার ১১৩তম জন্মদিনে দুবাইয়ের কনরাড হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সামাজিক দায়বদ্ধতা পালনের জন্

সামাজিক কর্মকাণ্ডের জন্য দুবাইয়ে সম্মানিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

শেষ আপডেট: 28 August 2023 10:50

দ্য ওয়াল ব্যুরো: শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে 'মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড' প্রদান করা হল। গত শনিবার মাদার টেরেসার ১১৩তম জন্মদিনে দুবাইয়ের কনরাড হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় (Shyam Sundar Co. Jewelers got awarded for social activities)।

'মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস কমিটি'র তরফে এই পুরস্কারটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহার হাতে তুলে দেওয়া হয় (Shyam Sundar Co. Jewelers got awarded for social activities)।

কনসাল জেনারেল অফ ইন্ডিয়া সৌদি আরব, জুমা মাদানী, শ্রী বিজেন্দ্র সিংহ- কনসাল জেনারেল অফ ইন্ডিয়া ইউ.এ .ই, টি. আয়ারল্যান্ড, চেয়ারম্যান, মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এবং প্রখ্যাত ফরাসি অভিনেত্রী ব্ল্যাঞ্চ রাভ্যালাক বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন। ঐতিহ্যশালী এই জুয়েলারি সংস্থার সমাজের প্রতি দায়বদ্ধতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সম্মান দেওয়া হয়।

অনুষ্ঠানের মঞ্চ থেকে ঐতিহ্যশালী এই জুয়েলারি সংস্থার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেওয়া হয়। বলা হয়, 'সমাজের যে কোন প্রয়োজনে যখনই সাহায্যের জন্য ডাক পড়েছে তখনই সেই ডাকে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই বহু পুরনো সংস্থাটি।'

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স - এর কর্ণধার রূপক সাহা বলেন, 'সামাজিক দায়বদ্ধতার জন্য মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড' পাওয়া সত্যিই বড় সম্মানের ব্যাপার। আরেকটি বিষয় হল, আমাদের সিএসআর উদ্যোগের জন্য দেওয়া বিশেষ পুরস্কারটি 'মাদার টেরেসা'- এর নামে হওয়ায় আমি আরও বেশি খুশি। কারণ মাদার টেরেসাই হলেন সকল ভালবাসা এবং যত্নের 'মা'I তার জন্য 'মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি'কে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।

আরও পড়ুন: ভারতের এই গ্রামে একটি মাত্র পরিবারের বাস, এককালের বর্ধিষ্ণু গাঁ এখন যেন শ্মশান


```