শেষ আপডেট: 6 November 2020 12:07
তিনি যে খুব বেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এসে নিজের ছবি পোস্ট করেন, এমনটা নয়! তবুও যখন তিনি আসেন, তখন কিন্তু তাঁরই ছবি নিয়ে চলে আলোচনা।
বহুদিন পর আবার রণবীর সিং কে দেখা গেল একেবারে অন্ন স্বাদে, ভিন্ন চেহারায়। সম্প্রতি তিনি কিছু ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টা হ্যান্ডেলে যা কয়েক ঘণ্টার মধ্যেই মন জয় করেছে ফ্যানেদের। আবার চিরকালের মতো তাঁকে কিছু বাঁকা কথাও শুনতে হয়েছে তাঁর এই নতুন 'হটকে' লুকস নিয়ে ! তবে এই ছবি দেখলে আপনিও যে রিয়্যাক্ট করবেন সে কথা বলাই যায়!
বেশিরভাগ মহিলারই দুর্বলতা রণবীর সিং। আর তাঁকেই যখন কালোর ওপরে সাদা স্টার আঁকা ব্যাগি শার্ট এবং ঢিলাঢালা কালো জগারে দেখা যায়, তখন সেই লুকস বুকের ধুকপুকুনি কয়েকগুণ বাড়িয়েই দেয়।
হালকা চাপ দাঁড়ি, কালো রোদচশমা, মাথায় হ্যাট, কালো সরু বেল্টের ঘড়ি আর পায়ের স্নিকারও তাঁর এই কমপ্যাক্ট লুকসকে করে তোলে আরও পার্ফেক্ট।
রণবীর যে নিজের পোশাক নিয়ে বারবারই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন, সে বিষয়ে এখন সকলেই কম বেশি জানেন! তবে তাঁর যে বাড়তি আগ্রহ রয়েছে ফেব্রিক এবং প্রিন্টেড পোশাকের ওপর, সেকথা আরও একবার প্রমাণ করে নেটিজেনদের মনোযোগ কেড়ে নিয়েছেন এই অভিনেতা।