Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন রূপে ধরা দিলেন 'দেশি গার্ল', দেখে নিন কী বলছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: কেবলমাত্র বি-টাউন নয়, 'দেশি গার্ল'কে নিয়ে চর্চা এখন গোটা বিশ্ব জুড়ে। তিনি যেমন বলিউডের একজন সফল অভিনেত্রী তেমনই এখন তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছেন হলিউডেও। বিশ্বের অন্যতম ফ্যাশন আইকন হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন প

নতুন রূপে ধরা দিলেন 'দেশি গার্ল', দেখে নিন কী বলছেন নেটিজেনরা

শেষ আপডেট: 12 January 2021 13:28

দ্য ওয়াল ব্যুরো: কেবলমাত্র বি-টাউন নয়, 'দেশি গার্ল'কে নিয়ে চর্চা এখন গোটা বিশ্ব জুড়ে। তিনি যেমন বলিউডের একজন সফল অভিনেত্রী তেমনই এখন তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছেন হলিউডেও। বিশ্বের অন্যতম ফ্যাশন আইকন হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন পোশাক নিয়ে, স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই প্রমাণ বারবার পাওয়া গেছে ইনস্টা হ্যান্ডেল থেকে। তবে নতুন বছরে তিনি শুরু করলেন রঙ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। উজ্জ্বল রঙ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রিন্টের পোশাক পরে তিনি ধরা দেন সকলের সামনে। তাঁর উইকএন্ডের স্টাইল স্টেটমেন্ট নজর কেড়েছে নেটিজেনদের। জেডাব্লু অ্যান্ডারন ও মাইসন মার্গেলার ডিজাইন করা পোশাকে তাক লাগিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই নিজের সাজগোজ, ফ্যাশন স্টেটমেন্টকে নিয়ে খুঁতখুঁতে। তাই সাজের ক্ষেত্রে কোনওরকম আপোষ তিনি পছন্দ করেন না। তাঁর এই গুণ যদিও বেজায় পছন্দ করেন নেটিজেনরা, সেটা   লাইক কমেন্ট দেখলেই বোঝা যায়। সম্প্রতি তাঁকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। হালকা খোঁপা, কালো-সাদা-সবুজ উলে বোনা ওয়ান পিস আর স্কাই কালারের জুতোতে। তিনি রঙ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন তাই ফ্লোরাল প্রিন্টের কালো সার্গ আর লাল জুতো অনেক বেশি করে নজর কেড়েছে নেটিজেনদের। এছাড়াও তাঁর সবুজ রঙের পোশাক নিয়েও যথেষ্ট চর্চা শুরু হয়েছে নেটপাড়াতে। সব শেষে তাঁকে ভি গলা সাদা টপ, নীল জিন্স, এলো চুল আর গোলাপি লিপস্টিকে দেখা গেছে, যা তাঁর লুককে করে তুলেছে স্টানিং। সেই সঙ্গে তাঁর এই ছবি কুড়িয়েছে নেটিজেনদের প্রচুর ভালবাসা। আসলে যে কোনও উজ্জ্বল রঙ মনকে ভাল রাখতে সাহায্য করে, বয়ে আনে অনেক এনার্জি আর পজিটিভিটি। চাইলে আপনিও শীতের পার্টিতে পরতে পারেন উজ্জ্বল রঙের পোশাক।

```