Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সুপার মডেল নাতালিয়ার ছবি 'লাইক' করলেন পোপ ফ্রান্সিস! উত্তেজনায় ফুটছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে মডেলদের বিকিনি পরা ছবিতে কম বেশি সবাই লাইক করেন! তাহলে এমন কী ঘটনা ঘটল যা নিয়ে পুরো নেটদুনিয়াতে ঝড় উঠে গেল? আসলে ব্রাজিলিয়ান সুপার মডেল নাতালিয়ার বিকিনি ছবিতে লাইক করেছেন স্বয়ং পোপ ফ্রান্সিস! এই ঘটনাকে নিয়ে উত

সুপার মডেল নাতালিয়ার ছবি 'লাইক' করলেন পোপ ফ্রান্সিস! উত্তেজনায় ফুটছেন নেটিজেনরা

শেষ আপডেট: 25 December 2020 10:32

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে মডেলদের বিকিনি পরা ছবিতে কম বেশি সবাই লাইক করেন! তাহলে এমন কী ঘটনা ঘটল যা নিয়ে পুরো নেটদুনিয়াতে ঝড় উঠে গেল? আসলে ব্রাজিলিয়ান সুপার মডেল নাতালিয়ার বিকিনি ছবিতে লাইক করেছেন স্বয়ং পোপ ফ্রান্সিস! এই ঘটনাকে নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নিমেষের মধ্যে আর সেটা সামলাতে মাঠে নামতে হল ভ্যাটিকানকে। তবে এই অল্প পোশাকের লাস্যময়ী মডেলের ছবিতে আদৌ পোপ নিজে লাইক করেছেন কিনা, পোপের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এই বহু জল্পনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। কিন্তু তাতে কিছু এসে যাচ্ছে না নাতালিয়ার বরং পোপের কাছ থেকে 'লাইক' পেয়ে ভীষণ আপ্লুত তিনি। এক লাফে তাঁর ফলোয়ার বেড়ে হয়েছে ৬ লাখ! পোপ যিনি কিনা ধর্মগুরু তিনি কী করে ছোট্ট স্কার্ট আর সাদা ক্রপটপ পরা মডেলের হট ছবিতে লাইক করতে পারেন, এ নিয়ে নিন্দা ও সমালোচনার সাইক্লোন চলছে ইন্টারনেটে। যদিও সমালোচনা কেন হচ্ছে তা বুঝতে পারেননি মডেল, রীতিমতো হকচকিয়ে গেছেন তিনি। তিনি জানান, "পোপের কাছ থেকে লাইক পাওয়া আমার কাছে অনেক দামী একটা ব্যাপার। ইনস্টাগ্রাম থেকেই আমার রোজগার, তাই আরও বিভিন্ন স্টাইলের পোশাক পরে ফ্যাশন করব।" ২৭ বছরের এই এক্স রেটেড মডেল নাতালিয়া বলেন যে পোপ তাঁর ছবিতে লাইক করেছেন বলেই তাঁর অনুগামীর সংখ্যা একলাফে বেড়েছে এতটা। সেই সঙ্গে পোপকে যাঁরা ফলো করতেন তাঁরা এখন মডেলকে ফলো করছেন ইনস্টাতে। এটাও তাঁর কাছে একটা বড় প্রাপ্তি। আপনি যদি এখন সার্চ করে সেই ছবি দেখতে যান তাহলে পোপের সেই 'লাইক' কিন্তু আর দেখতে পাবেন না! নেটদুনিয়াতে ঝড় ওঠার সঙ্গে সঙ্গে মডেলের ছবিতে পোপ ফ্রান্সিসের করা সেই 'লাইক' মুছে দেওয়া হয়েছে। একটা ছবিতে লাইক করার জন্য বেজায় ফ্যাসাদে পড়েছেন পোপ, কিন্তু লাভের গুড় খাচ্ছেন মডেল নাতালিয়া।

```