Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতে ত্বক শুষ্ক ও রুক্ষ হচ্ছে! মেনে চলুন এই কয়েকটি পরামর্শ

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়েছে বঙ্গে। প্রতিদিনই নামছে পারদ। এই পরিস্থিতিতে ঠান্ডা ছাড়াও একটি সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে মানুষকে। তা হল ত্বকের সমস্যা। শীতকাল এলেই এই ত্বকের সমস্যায় জেরবার হন সবাই। ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। অনেক সময় পায়ে

শীতে ত্বক শুষ্ক ও রুক্ষ হচ্ছে! মেনে চলুন এই কয়েকটি পরামর্শ

শেষ আপডেট: 22 December 2019 04:29

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়েছে বঙ্গে। প্রতিদিনই নামছে পারদ। এই পরিস্থিতিতে ঠান্ডা ছাড়াও একটি সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে মানুষকে। তা হল ত্বকের সমস্যা। শীতকাল এলেই এই ত্বকের সমস্যায় জেরবার হন সবাই। ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। অনেক সময় পায়ের নীচে চামড়া ফাটতে পারে। এই পরিস্থিতি মোকাবিলা করার অবশ্য একাধিক উপায় রয়েছে। ত্বকের সমস্যা কমবেশি সবারই রয়েছে। কারও ত্বক তৈলাক্ত। তাঁদের ক্ষেত্রে শীতকালে এই সমস্যা একটু কম দেখা যায়। কিন্তু যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির, শীতকাল এলেই তাঁদের ত্বক আরও শুষ্ক হয়ে যায়। কারণ তাঁদের ত্বক অনেক বেশি সংবেদনশীল। এর যত্ন না নিলে কিন্তু ত্বক খারাপ হয়ে যেতে পারে। কী ভাবে শীতকালে নিজের ত্বকের যত্ন নেবেন? জেনে নিন। ত্বকের সমস্যা দূর করার একটা অন্যতম ভাল জিনিস হল ওটমিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ওটমিল ত্বকে পিএইচ ( pH ) পরিমাণের মাত্রা ও ভারসাম্য স্বাভাবিক রাখে। ফলে ত্বক শুষ্ক কম হয়। শীতেও ত্বকের রুক্ষতার হাত থেকে বাঁচার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল এই ওটমিল। ত্বকের শুষ্কতা রক্ষার আরও একটি উপায় হল ময়শ্চারাইজারের ব্যবহার। যাঁদের ত্বক খুব বেশি শুষ্ক তাঁরা স্নানের পরেই ময়শ্চারাইজার ব্যবহার করুন। শুধু তাই নয়, সারাদিনে একটা নির্দিষ্ট সময় অন্তর ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তাতে ত্বক সবসময় নরম ও স্বাভাবিক থাকবে। তা রুক্ষ হওয়ার সুযোগ পাবে না। তবে ময়শ্চারাইজার ব্যবহারের সময় মাথায় রাখতে হবে, তা যেন খুব বেশি চড়া গন্ধের ও খুব বেশি তৈলাক্ত না হয়। তার থেকে হালকা গন্ধের নরম ময়শ্চারাইজার ব্যবহার করুন। আর ত্বক মসৃণ রাখুন। চিকিৎসকদের পরামর্শ, শীতে ত্বক স্বাভাবিক রাখার আর একটি পদ্ধতি হল প্রচুর পরিমাণে জল খাওয়া। শীতকাল এলে মানুষের জল খাওয়ার পরিমাণ কমে যায়। আর এই জল খাওয়া কমে গেলে তার প্রভাব পড়ে ত্বকে। ফলে শীতেও পর্যাপ্ত জল খাওয়া উচিত। সেইসঙ্গে নিজের ডায়েট স্বাভাবিক রাখারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ মানুষের খাওয়া-দাওয়ার সঙ্গে ত্বকের সরাসরি সম্পর্ক রয়েছে। তাহলে দেখছেন তো, এই কয়েকটি জিনিস মেনে চললেই চরম ঠান্ডাতেও আপনার ত্বক হবে না শুষ্ক ও রুক্ষ। নরম ও মোলায়েম ত্বকের অধিকারী হবেন আপনি।

```