Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এস্থেটিক সাজসজ্জা, সঙ্গে বোহেমিয়ান থিম, জেনে নিন কলকাতার এই নতুন ক্যাফের ঠিকানা

দ্য ওয়াল ব্যুরো: একই সঙ্গে এস্থেটিক আবার খাবার দাবারও অপূর্ব, সেরম ক্যাফের খোঁজ করছেন তো? দ্য ওয়াল নিয়ে এল তেমনই একটা ক্যাফের খোঁজ (New aesthetic café at Kolkata)। ঠিক যোগেশচন্দ্র ল কলেজের পাশের সরু গলি দিয়ে ঢুকে কিছুদূর এগিয়ে গেলেই ডা

এস্থেটিক সাজসজ্জা, সঙ্গে বোহেমিয়ান থিম, জেনে নিন কলকাতার এই নতুন ক্যাফের ঠিকানা

শেষ আপডেট: 12 August 2023 08:19

দ্য ওয়াল ব্যুরো: একই সঙ্গে এস্থেটিক আবার খাবার দাবারও অপূর্ব, সেরম ক্যাফের খোঁজ করছেন তো? দ্য ওয়াল নিয়ে এল তেমনই একটা ক্যাফের খোঁজ (New aesthetic café at Kolkata)। ঠিক যোগেশচন্দ্র ল কলেজের পাশের সরু গলি দিয়ে ঢুকে কিছুদূর এগিয়ে গেলেই ডানদিকে পড়বে এই ক্যাফে। নাম ‘বোহো ট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোর’।

ক্যাফের ভিতর ঢুকতেই প্রথমে যেটা নজরে আসবে তা হল সাজসজ্জা আর আলো (New aesthetic café at Kolkata)।

এতই মায়াবী, যে, সেই আলোর দিকে তাকিয়ে আপনি কয়েক ঘণ্টা বসে থাকতে পারবেন। তারপর রয়েছে খাবার দাবার আর ড্রিঙ্কস। গরমের সময়ে গেলে 'মাস্ট ট্রাই' কিউকাম্বার কুলার, আইরিশ কফি আরও নানা ধরনের সুস্বাদু ড্রিঙ্কস। খাবারের মধ্যে অবশ্যই চেখে দেখবেন বারবিকিউ চিকেন পিৎজা, ফিশ ক্রেকার্স এবং শ্রুম।

চমক এখানেই শেষ নয়। এই ক্যাফেতে রয়েছে বিভিন্ন বোহেমিয়ান জিনিসপত্রের খোঁজ। পেয়ে যাবেন বোহো স্টাইলের জামাকাপড়, শাড়ি, শার্ট, ড্রেসও। সব ডিজাইনই কিন্তু একদম নতুন এবং চোখে লাগার মতো। রয়েছে বাড়ি সাজানোর জিনিস, হাতে আঁকা সুন্দর কোস্টার এবং ট্রেও।

ক্যাফের কর্ণধার আকাশলীনা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর বরাবরই টেকসই ও বোহেমিয়ান জিনিসপত্র নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। ফলে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই ক্যাফের পথচলা শুরু। ক্যাফেতে প্রায়ই চলে নানা ফটোগ্রাফি এবং আঁকার এক্সিবিশন।

আরও পড়ুন: মোমো থেকে পিৎজা, মাত্র ৫৯ টাকা থেকে শুরু দারুণ সব স্ন্যাক্স! উত্তর কলকাতায় নতুন ক্যাফে


```