Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সমুদ্রের ধারে নেহা ধুপিয়ার ছবি দেখে হিংসে হবেই ভ্রমণপিপাসুদের, দেখে নিন তারই এক ঝলক

দ্য ওয়াল ব্যুরো:  নেহা ধুপিয়া বোধহয় তার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন এখন। স্বামী অঙ্গদ বেদি ও কন্যা মেহেরের সঙ্গে গত বুধবার থেকে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন নেহা। পাশাপাশি ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করে ভ্রমণপিপাসুদের বেড়াতে

সমুদ্রের ধারে নেহা ধুপিয়ার ছবি দেখে হিংসে হবেই ভ্রমণপিপাসুদের, দেখে নিন তারই এক ঝলক

শেষ আপডেট: 22 October 2020 07:47

দ্য ওয়াল ব্যুরো:  নেহা ধুপিয়া বোধহয় তার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন এখন। স্বামী অঙ্গদ বেদি ও কন্যা মেহেরের সঙ্গে গত বুধবার থেকে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন নেহা। পাশাপাশি ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করে ভ্রমণপিপাসুদের বেড়াতে যাওয়ার ইচ্ছেকে আরও উসকে দিয়েছেন তিনি। কখনও বা সুইমিংপুলে, কখনও গভীর জঙ্গলে, বরের সঙ্গে মজাদার ছবি পোস্ট করে মাতিয়ে দিয়েছেন সকলকে। মালদ্বীপের হোটেলে লাল রঙের পোলকা ডটেড বিকিনি পরে পুল পিলোতে শুয়ে আছেন এমন একটি ছবি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। বহুদিন পর বেড়াতে গিয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন বলিউডের এই গ্ল্যামার গার্ল। ছবির দৃশ্য যেমন অপূর্ব, তেমনই নতুন লুকে নেহা ধুপিয়ার থেকে চোখ সরছে না তাঁর ফ্যানেদের। সোমবার সকালে পুলের ধারে লাল রঙের প্রিন্টেড ড্রেসের ছবির পোস্ট করে নেহা লেখেন, " এনিওয়ান এলস ফিলিং দোজ মনডে ব্লুস লাইক আই অ্যাম?" এরকম ছবি দেখে হিংসে তো একটু হবেই। রোজকার একঘেয়ে জীবনে এই ছবি আর ক্যাপশন দেখে সাধারণ মানুষের একটু মনখারাপ তো হবেই। অন্যদিকে নেহার স্বামী অঙ্গদও একের পর এক ছবি পোস্ট করে মাতাচ্ছেন তার ফলোয়ারদের। তুঁতে নীল সমুদ্রের ধারে কাচের মত স্বচ্ছ পরিস্কার জলের পুলের ধারে অঙ্গদের ছবি ঝড় তুলেছে ইনস্টাগ্রামে। মালদ্বীপ পৌঁছানোর পরেরদিন নেহা মজা করেই এক ছবি পোস্ট করেন তার অ্যাকাউন্টে। লেখেন, "অঙ্গদকে মালদ্বীপে কালো বিকিনি পরা, মুখ ঢাকা একটি মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে। আমার কি চিন্তা করা উচিত?" । কালো বিকিনি মুখ ঢাকা মেয়েটি যে আসলে নেহা ধুপিয়াই তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। স্বামী মেয়ের সঙ্গে বহুদিন পর ঘুরতে গিয়ে তিনি যে ভীষণ আনন্দে আছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

```