Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কটা চোখে বিদ্যুৎ হানছে মোনালিসা, আল্লুর 'পুষ্পা ৩'-র নায়িকা নাকি কুম্ভমেলার ভাইরাল কন্যে?

মোনালিসার মিষ্টি মুখ ও ধূসর চোখের মায়াজাল সবচেয়ে বেশি নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তার এই লুকের তুমুল সাড়া দেখা গিয়েছে।

কটা চোখে বিদ্যুৎ হানছে মোনালিসা, আল্লুর 'পুষ্পা ৩'-র নায়িকা নাকি কুম্ভমেলার ভাইরাল কন্যে?

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 January 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করতে করতে পরিচিতি পেয়ে গিয়েছেন মোনালিসা ভোঁসলে, যিনি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। কুম্ভ মেলায় তাঁর ধূসর চোখ এবং মিষ্টি হাসি সবদিক থেকে ক্যামেরায় বন্দী হচ্ছে। প্রায় প্রতিদিনই তাঁকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশ আর অনুরাগীদের আবদার তাঁকে এক নতুন পরিচিতি এনে দিয়েছে। এর মধ্যে তাঁর চোখের ম্যাজিক এবং হাসি মুগ্ধ করেছে দর্শকদের, এমনকি ভিড়ের মধ্যে নিজেকে ঠেকাতে তিনি মাস্কও পরতে বাধ্য হয়েছেন। 

এই আকর্ষণীয় চেহারা ও ভাইরাল হওয়া মোনালিসার জন্য সিনেমার দুনিয়া থেকেও ডাক এসেছে। শোনা যাচ্ছে, তিনি এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এবং আল্লু অর্জুনের 'পুষ্পা ৩' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন।  

কুম্ভ মেলায় শুধু মোনালিসাই নন, আইআইটি বাবা ও জটাধারী হর্ষও ভাইরাল হয়েছেন। তবে মোনালিসার মিষ্টি মুখ ও ধূসর চোখের মায়াজাল সবচেয়ে বেশি নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তার এই লুকের তুমুল সাড়া দেখা গিয়েছে। এমনকি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা 'মোনালিসা' ছবির সমান্তরাল হিসেবে তাঁর নামের উল্লেখও হয়েছে।  

তবে, এই জনপ্রিয়তা মোনালিসাকে কিছুটা বিরক্ত করেছে। এক ব্লগারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'এটা খুবই বিরক্তিকর। সবাই আমাকে দেখতে এসে ভিড় করছে, অথচ আমার মালা বিক্রি কমে গেছে, যা আমার একমাত্র রোজগারের উৎস।' সিনেমায় অভিনয়ের কথা বলা হলেও, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। 

তবে এইসব উন্মাদনার মাঝেও, সোশ্যাল মিডিয়ায় আরও এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মোনালিসা নিজেকে নতুন রূপে সাজিয়েছেন বিউটি পার্লারে। তিনি জানান, পড়াশোনায় মনোযোগী না হলেও পরিবারের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন এবং মালা তৈরি করে বিক্রি করেন। তার ধূসর চোখের মায়াজাল যে একদিন সিনেমার পর্দায় ঝড় তুলবে, তা স্পষ্ট হয়ে উঠছে।


```