Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

করোনা আবহে বিয়ের কনের জন্য রইল মেকআপ টিপস

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সৌন্দর্যের ভাষা লেখা থাকে চোখের মধ্যে। তবে বিয়েবাড়ির ক্ষেত্রে দেখার চোখে নয়, সমস্ত সৌন্দর্য উপচে পড়ে কনের সাজেই। কনের মেকআপ রীতিমতো জমকালো হয় যেন সবার আগে সবার চোখ ব্রাইডের ওপরেই পড়ে।। তাঁর ওপর থেকে চোখ সরানোই দ

করোনা আবহে বিয়ের কনের জন্য রইল মেকআপ টিপস

শেষ আপডেট: 16 December 2020 13:13

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সৌন্দর্যের ভাষা লেখা থাকে চোখের মধ্যে। তবে বিয়েবাড়ির ক্ষেত্রে দেখার চোখে নয়, সমস্ত সৌন্দর্য উপচে পড়ে কনের সাজেই। কনের মেকআপ রীতিমতো জমকালো হয় যেন সবার আগে সবার চোখ ব্রাইডের ওপরেই পড়ে।। তাঁর ওপর থেকে চোখ সরানোই দায় হয়, সেই মুহূর্তে! কিন্তু এই সব কিছুর মধ্যে বাধ সাধল কোভিড ১৯। করোনা আবহে বিয়ে, বিয়ের সঙ্গে জড়িয়ে থাকা আরও নানা ব্যবসা পড়েছে মুখ থুবড়ে। তবুও, কথায় আছে, 'দ্য শো মাস্ট গো অন' তাই গোটা পৃথিবীর ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রি নিজেদের মতো করে ঘুরে দাঁড়াচ্ছে, প্যানডেমিক সময়ের যাবতীয় বদলকে সঙ্গে নিয়েই নতুন ছন্দে পথ চলা শুরু করছে। আপনি যদি নিজেই এই করোনা আবহে বিয়ের কনে হন তাহলে সাজগোজ, মেকআপের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে আপনাকেও চলতে হবে। তাহলেই এড়িয়ে যাওয়া যেতে পারে এই সমস্যাকে। বিয়ের দিন কীভাবে সাজবেন, রইল তার টিপস।   মেকআপ করতে যেহেতু অনেকটা সময় লাগে, আর আপনাকে যিনি সাজাবেন তাঁর সঙ্গে আপনার সরাসরি যোগাযোগ হবেই! এই কারণেই কিছু নিয়মাবলি আপনার মেনে চলা দরকার- ১. অ্যাপয়েন্টমেন্টের সময় মুখ ও নাক ভাল করে ঢেকে পার্লারে যেতে হবে। ফেস মাস্ক পরা খুবই দরকার। ২. ৭০% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে মেকআপের সামগ্রীগুলো ভাল করে স্যানিটাইজ করে নিতে হবে মেকআপ করার আগে। লিপস্টিক ও ব্রাশেও স্যানিটাইজার স্প্রে করে নিতে হবে। ৩. প্রতিটা মেকআপ সেশনের পরে অ্যালকোহল দিয়ে ভাল করে ব্রাশগুলো ধুতে হবে। তারপরে আবার অন্যদের মেকআপ করতে হবে। ৪. আপনি যদি বাড়িতে বসেই বিয়ের মেকআপ করেন তাহলে চায়ের লিকার ও বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নিতে হবে ব্রাশগুলো। একমাত্র তাহলেই ঠিকঠাক ভাবে জীবাণু মুক্ত হবে মেকআপের সামগ্রীগুলো। ৪. পরিষ্কার ব্রাশ আর নোংরা ব্রাশগুলো আলাদা জায়গাতে রাখার ব্যবস্থা করতে হবে। মুখের মেকআপ থেকে চোখের কাজল কিংবা লিপস্টিক সবকিছুই ব্যবহার করার আগে স্যানিটাইজ করে নেওয়া খুবই প্রয়োজন। বিয়ের কনে যদি বাড়িতে বসে তৈরি হতে পারেন তাহলে ভিড় এড়িয়ে যাওয়া যেতে পারে, যা বর্তমান করোনা আবহে খুবই দরকার। বিয়ের সাজের সঙ্গে অনেক কনেই আজকাল ম্যাচিং করে মাস্ক ব্যবহার করেছেন।

```