শেষ আপডেট: 6 October 2020 08:13
চড়া আলোর সামনে শুটিং করতে হয় বলে সিনেমায় অনেক সময় চড়া মেকআপের প্রয়োজন হয়। কখনও কখনও দেখা যায় নায়িকারা এমন সেজেছেন বা পোশাক পরেছেন যেটা তার অভিনিত চরিত্রের সাথে কোনওভাবেই মানানসই নয়। এর ঠিক উল্টোদিকে বলিউডের এমন কিছু অভিনেত্রীও আছেন যারা পোশাক আর মেকআপ নিয়ে যথেষ্ট খুঁতখুঁতে। চরিত্রের সঙ্গে মানানসই পোশাক ও মেকআপ বেছে নিতে যারা কখনওই দ্বিধাবোধ করেননা। যেমন সাবানা আজমি, স্মিতা পাতিল। পরের প্রজন্মের নায়িকাদের মধ্যে রাধিকা আপ্তের নামও আসবে এর পরেই।
অন্যধারার সুন্দরী নায়িকা রাধিকা আপ্তে। পোশাক বা মেকআপের থেকেও তিনি বেশি প্রাধান্য দেন তাঁর অভিনয়কে।
তবে সিনেমাজগতে থাকলে মাঝেমধ্যে বিভিন্ন পত্র পত্রিকার জন্য ফোটোশ্যুট তো করতেই হয়। চলে ছবির প্রোমোশনের জন্য নিত্যনতুন পোশাক পরে প্রেসমিটও । আর সারা বছর জুড়ে বিভিন্ন আ্যওয়ার্ড অনুষ্ঠান তো থাকেই। এই সময়ে রাধিকাকে একেবারে অন্য রূপে পাই আমরা।
রাধিকা বিশ্বাস করেন "লেস ইজ মোর" তত্ত্বে। তাই কখনও তাকে দেখা যায় ন্যুড মেকআপে, আবার কখনও ডার্ক স্মোকি আইজে। আর তাতেই চোখ ফেরাতে পারেনা বহুজন। রাধিকার পোশাক আর সাজগোজের ধরণ নিয়ে চর্চাও হচ্ছে বেশ কিছুদিন ধরে।
রাধিকার এমনই কিছু বিশেষ মুহূর্তের সাজ, যা লক্ষাধিক মানুষের চোখ কেড়ে নিয়েছে -
১. রাফল শোল্ডারের সাদা সামিট ড্রেস। ডেকোলেট নেকলাইন। কোমরের কাছে মানুষের হৃৎপিণ্ডের কাজ। সঙ্গে ক্যারি করছেন একটা স্পার্কি হিল জুতো। তার সঙ্গে সিমারি মেকআপ। সিম্পল অথচ একটা সফিস্টিকেটেড ল্যুক তৈরি হয়েছে তাতে।
২. এমি ইন্টারন্যাশনাল আ্যওয়ার্ডে তার সাজ-পোশাক ভোলার নয়। পরেছিলেন হালকা গোলাপি রঙের লম্বা গাউন। তার সঙ্গে শুধমাত্র একটা ওম্বরে রিং। মেকআপে অভিনবত্ব এনেছে রাস্ট কমলা রঙের ভেলভেট ফিনিশের লিপস্টিক।
৩. প্যান্টস্যুট যেকোনও অনুষ্ঠানের জন্যই পারফেক্ট। রাধিকা অবশ্য তাতেও অন্যরকম সাজতে চেষ্টা করেছেন। নীল রঙের প্যান্টস্যুটের সাথে চুলে টপনট বেঁধেছেন। যা অন্যমাত্রা দিয়েছে তার ল্যুককে ।
৪. তার এই ড্রেসটিও দর্শকের মনে ঝড় তুলেছিলে। রাধিকা পরেছিলেন সাদা লাল চেকসের শর্টস। সঙ্গে সেই চেকসেরই ব্লেজার। গলায় সোনালি চেন আর পায়ে ন্যুড হিল জুতো।
৫. ধূসর রঙের শাড়িতে ফ্লোরাল প্রিন্টের কাজ। সঙ্গে সাদা ব্লাউজ। চুলে খোঁপা। কালো টিপ। ন্যুড মেকআপ। রাধিকার এই সাজ অনেকেই ভুলতে পারেননি।
৬. সোনালি কালো ড্রেস আর সিম্পল সফিস্টিকেটেড ড্রেস। সঙ্গে সাধারণ জুতো। স্ট্রেট চুল আর রেড ক্লাসিক লিপস্টিক তার 'গোল্ডেন গার্ল' ল্যুককে অনন্য করে তুলেছে।