বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরেটি কিনে নিল লুই ভুইতঁ, সেটি কোহিনূরের চেয়ে ১৭ গুন বড়
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দামি হ্যান্ডব্যাগের বাজারই শুধু এতদিন দখলে রেখেছিল ফরাসি ফ্যাশন সংস্থা লুই ভুইতঁ। এবার তারা পা রাখতে চলেছে গয়নার বাজারেও। মার্কিন জুয়েলারি ব্যান্ড কিনে নেওয়ার পরে তারা কিনে নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরেটি। পিপ
শেষ আপডেট: 20 January 2020 07:01
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দামি হ্যান্ডব্যাগের বাজারই শুধু এতদিন দখলে রেখেছিল ফরাসি ফ্যাশন সংস্থা লুই ভুইতঁ। এবার তারা পা রাখতে চলেছে গয়নার বাজারেও। মার্কিন জুয়েলারি ব্যান্ড কিনে নেওয়ার পরে তারা কিনে নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরেটি। পিপলস নামে একটি পত্রিকা এই খবর প্রথম প্রকাশ করে।
বিশ্বের নামি এই ব্র্যান্ডটি সম্প্রতি যে হিরেটি কিনেছে তার ওজন ১৭৫৮ ক্যারাট। সোজা কথায় এটির মাপ একটা টেনিস বলের মতো। ভেবে দেখুন, টেনিস বলের মতো বড় একটা হিরে!
এটির নাম সেওয়েলো ডায়মন্ড। ঝোসা ভাষায় সেওয়েলো শব্দের অর্থ হল অত্যন্ত দুর্লভ। গত বছর এপ্রিল মাসে লুকারা ডায়মন্ড কর্পোরেশন এটি পেয়েছে আফ্রিকার বটসোয়ানার কারোয়ি খনি থেকে। এটি পাওয়ার পরে তারা বিশ্বের বিভিন্ন নামি ব্যান্ডের সঙ্গে যোগাযোগ করে দরদাম করতে শুরু করে। শেষে লুই ভুইতঁ এই হিরেটি কিনতে রাজি হয়।
সে যাই হোক, এর দাম কত?

কত দামে এটি তারা কিনেছে সেকথা জানাতে চাননি লুই ভুইতঁর চিফ এগজিকিউটিভ মাইকেল বার্ক। নিউইয়র্ক টাইমকে তিনি বলেছেন, “ধরে নিন দাম বহু লক্ষ ডলার।” তিনি জানিয়েছেন, বাজারে তাদের যে সব প্রতিযোগী রয়েছে তাদের চমক দিতে চায় এই ফরাসি সংস্থাটি। তিনি বলেন, “কেউই ভাবতে পারেননি যে আমরা এত দামি একটা রত্ন কিনে ফেলব। আমার মনে হয় এনিয়ে লোকে নানা আলোচনা করবে। শিল্পের এই ক্ষেত্রটা চাঙ্গা হয়ে উঠবে।”
তবু, এটার দাম কত? অ্যান্টওয়ার্প ডায়মন্ড এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি মার্কেল প্রুওয়েরের আন্দাজে এটির দাম হবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, মানে আজ সকালের ডলারের হিসাবে ৩৫৫ কোটি টাকার কিছু বেশি।
সম্প্রতি এলভিএমএইচ নামে মার্কিন জুয়েলারি সংস্থাটি ১৬.২ বিলিয়ন মার্কিন ডলারে (১ লক্ষ সাড়ে ১৫ হাজার কোটি টাকা) কিনে নিয়েছে লুই ভুইতঁ। সদ্য কেনা ব্র্যান্ডটিকে তারা অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে বলে মনে করছে বিশ্বের দামি জুয়েলারি প্রতিষ্ঠানগুলি।
বিশ্বের সবচেয়ে বনড় হিরেটির নাম কালিনান ডায়মন্ড, দক্ষিণ আফ্রিকা থেকে এটি পাওয়া গিয়েছিল ১৯০৫ সালে। এর ওজন ৩১০৬.৭৫ ক্যারেট। আর সেই তুলনায় কোহিনূরের ওজন মাত্র ১০৫.৬০২ ক্যারাট।