
শেষ আপডেট: 22 October 2022 15:31
দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra Collection) যে শাড়ি গয়নায় সাজতে ভালবাসেন, তা নিশ্চয়ই এতদিনে আপনারা জেনেছেন। লেক গার্ডেন্সে তাঁর স্টোর 'প্রথা' (Pratha) এখন সেজেছে দীপাবলির (Diwali 2022) সাজে। আলো ঝলমল স্টোরে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী--- দীপশিখা ও রুপোর কাঠি।
এই প্রদর্শনী প্রসঙ্গে লোপামুদ্রা জানালেন, 'পুজোর পর আবার এই সময়ে আমাদের উপহার বিনিময়ের পালা চলে আসে। ভাইফোঁটায় ভাইদের জন্য যেমন বোনেরা কেনেন, তেমনই ভাইয়েরাও বোনেদের জন্য একটু অন্যরকম কিছু উপহার সামগ্রী খোঁজেন। তাই এবার আমার এই প্রদর্শনীর ভাবনাটা মাথায় এল।'

কী কী আছে প্রদর্শনীতে?
প্রথাতে যা যা থাকে তার নতুন স্টক এসেছে দীপাবলির জন্য। বাংলার তাঁতশিল্পীদের বোনা বেগমপুরি, ধনেখালি, হ্যান্ডলুম তো আছেই, দক্ষিণের তাঁতশিল্পীদের বোনা কিছু কটন শাড়িও পাবেন সাধ্যের মধ্যে। বীরভূমের খেস, সিল্ক ও তসরে কাঁথাকাজ করা শাড়ির কালেকশন বেশ ভাল। আছে লোপামুদ্রার নিজস্ব ডিজাইনে তৈরি এক্সক্লুসিভ লাম্বানি শাড়ি।
লাম্বানি হল বিশেষ ধরনের এমব্রয়ডারি। ফুলিয়া কটন, বেগমপুরি, কোলাভরম কটন ও তসরে এই লাম্বানি তৈরি হয়েছে। দেখতে খুব সুন্দর। ছেলেদের জন্য পিওর কটন শার্ট ও পাঞ্জাবির প্রচুর স্টক। হ্যান্ডলুম, টাই-ডাই, হ্যান্ড প্রিন্টের কটন শার্ট ও পাঞ্জাবির দাম বেশ আয়ত্তের মধ্যে। আর আছে প্রথার নিজস্ব কিছু সিলভার জুয়েলারি।

প্রদর্শনীতে যোগ দিয়েছে রঙ্গিলি , জুঁই ও ওয়েবলেন্থ
এবার প্রথার ঘরে অতিথি তিনটি সংস্থা--- রঙ্গিলি, জুঁই ও ওয়েবলেন্থ। রঙ্গিলির দীপাবলি স্পেশাল সিলভার ও ব্রাশ জুয়েলারি কালেকশন খুব সুন্দর। আর ব্রাশের কানের দুল, গলার হার একটু অন্যরকম। সিলভার জুয়েলারিতে রয়েছে বিশেষ ছাড়ও।

জুঁইয়ের সেরামিক বোল, ডিশ, কাপ, ফ্লাওয়ার ভাস উপহার দেওয়ার জন্য বেশ ভাল।

আপনার ভাই বা দাদা যদি স্টাইলিশ হন ,তাহলে নিশ্চিন্তে হাত বাড়াতে পরেন ওযেবলেন্থের টিশার্টে। বুকে বাংলায় মজাদার কমেন্ট লেখা টিশার্ট দেখে মন ভাল হয়ে যাবে ভাইয়ের।

কবে কোথায় এই প্রদর্শনী?
'দীপশিখা ও রুপোর কাঠি' প্রদর্শনীটি চলবে ২৩ অক্টোবর অর্থাৎ আগামীকাল সন্ধে আটটা পর্যন্ত।
প্রথার স্টোরের ঠিকানা- ১৫০/২, লেক গার্ডেন্স, কলকাতা- ৭০০০৪৫
ফোন: ৯৮৩১২৬৬৬০০