Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তৃতীয়বার মা হতে চলেছেন লিজা হেডন! সুখবর জানাল তাঁর প্রথম সন্তান জ্যাক

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার মা হতে চলেছেন 'এ দিল হ্যায় মুশকিল' খ্যাত অভিনেত্রী ও সুপারমডেল লিজা হেডন। না, এবারে কোনও বিশেষ ফটোশ্যুট না। সাধারণ বাড়ির পোশাক পরেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করলেন লিজা। তবে 'সময় মতো' লিজার প্রথম সন্ত

তৃতীয়বার মা হতে চলেছেন লিজা হেডন! সুখবর জানাল তাঁর প্রথম সন্তান জ্যাক

শেষ আপডেট: 9 February 2021 07:34

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার মা হতে চলেছেন 'এ দিল হ্যায় মুশকিল' খ্যাত অভিনেত্রী ও সুপারমডেল লিজা হেডন। না, এবারে কোনও বিশেষ ফটোশ্যুট না। সাধারণ বাড়ির পোশাক পরেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করলেন লিজা। তবে 'সময় মতো' লিজার প্রথম সন্তান জ্যাক মুখ না খুললে, বোঝা কিন্তু যথেষ্ট মুশকিল ছিল! আসলে, অন্য কেউ নয়, স্বয়ং লিজাই একথা ভিডিওতে বলেছেন। শুরুতেই একটা সোফাতে শুয়ে লিজা বলছেন, "অনেকদিন ধরেই একটা কথা শেয়ার করব ভাবছিলাম। কিন্তু খাঁটি আলসেমির কারণে আর বলা হয়নি।" তারপরেই ভিডিওতে দেখা যায় মায়ের পাশে বসেই দুষ্টুমি করতে ব্যস্ত জ্যাক। লিজা বলেই বসলেন, "জ্যাক সব জায়গায় সময় মতো উপস্থিত হয়ে যায়!" এরপর হঠাৎ মা জিজ্ঞেস করলেন, "জ্যাক, মায়ের পেটের মধ্যে কে আছে!" সঙ্গে সঙ্গেই উৎফুল্ল জ্যাক চেঁচিয়ে সকলকে জানায়, "ছোট্ট বোন!" কঠিন মুহুর্তেও সোশ্যাল মিডিয়ায় গতকাল যেন এক আনন্দের রেশ ছড়ালেন মা-ছেলে। লিজার পোস্টটি ভরে যাচ্ছে ভালবাসা, আর শুভেচ্ছা বার্তায়। বিয়ের পর, এমনকি সন্তান হওয়ার পরেও তিনি আগের মতোই 'বোল্ড এন্ড বিউটিফুল'। আগের মতোই স্বাস্থ্যসচেতন। তবে পোস্টের নীচে তাঁর ভক্তরা লিখে জানাচ্ছেন, যে এবারে লিজার বিশেষ ফটোশ্যুট কিন্তু সবাই ভীষণ মিস করছেন।২০১৬ তে লিজা 'হেডন' থেকে 'লালভানী' হন। দিনো লালভানীর সঙ্গে শুরু করেন নতুন এক পথচলা। ২০১৭ সালে প্রথম সন্তান জ্যাকের মুখ দেখেন এই যুগল। তারপরেই ২০২০ সালের জানুয়ারিতে দ্বিতীয় সন্তান লিও'র জন্ম দেন লিজা। সেই সময় সমুদ্র সৈকতে, কালো রঙের বিকিনিতে লিজার ছবি রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এক বছরের মধ্যেই তিনি যে আবারও সুখবর নিয়ে হাজির হবেন, কে জানত!

```