Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পালাজো, ধুতি কিংবা শারারা, ট্রেন্ডি-এথনিকেই চমক দিচ্ছেন বলি সেলেবরা

দ্য ওয়াল ব্যুরো: হট প্যান্ট কিংবা শর্ট ড্রেসে স্টাইল যতই হোক না কেন, এথনিক পোশাকের সাথে পাল্লা দিতে কেউই তেমন ভাবে পারে না। সামনেই দুর্গা পুজো। পুজোর বাজারও চলছে জোরকদমে। কিন্তু এবার সংগ্রহে কী রাখবেন আর কী রাখবেন না তা নিয়ে বড় মুশকিলে পড়

পালাজো, ধুতি কিংবা শারারা, ট্রেন্ডি-এথনিকেই চমক দিচ্ছেন বলি সেলেবরা

শেষ আপডেট: 13 October 2020 11:21

দ্য ওয়াল ব্যুরো: হট প্যান্ট কিংবা শর্ট ড্রেসে স্টাইল যতই হোক না কেন, এথনিক পোশাকের সাথে পাল্লা দিতে কেউই তেমন ভাবে পারে না। সামনেই দুর্গা পুজো। পুজোর বাজারও চলছে জোরকদমে। কিন্তু এবার সংগ্রহে কী রাখবেন আর কী রাখবেন না তা নিয়ে বড় মুশকিলে পড়েছেন অনেকে। করোনা আবহে অন্যান্য বারের মতো ঘুরেফিরে কেনাকাটা করা বেশ চাপের। তাই অনলাইন শপিংই ভরসা বেশিরভাগের। আর ইন্টারনেটে ঘেঁটে বলিউড সেলেবদের ফ্যাশন স্টেটমেন্ট খুঁটিয়ে দেখলে এটা বলাই যায় যে এবার পুজোর এথনিক কিন্তু ট্রেন্ডি পোশাকেই চোখ রাখতে পারবেন জেন ওয়াই। ২০২০-র ফ্যাশন বাজারে কিন্তু পালাজো, ধুতি প্যান্ট, কুর্তাই মূল আকর্ষণ হয়ে উঠছে তরুণ প্রজন্মের কাছে। এইসব পোশাক ক্যারি করা সহজ, পরেও আরাম। আর কমফোর্ট জোন ১০০ তে ১০০ হলে তবেই না ফ্যাশনের ভরপুর মজা নেওয়া যায়। ১. চুড়িদার এই মরসুমে ভারতীয় পোশাকের মধ্যে গুরুত্ব পাচ্ছে চুড়িদার। গোড়ালি থেকে একটু উঁচু ওপরের কুর্তা ,আনারকলি, আংরাখার সাথে মানানসই প্যান্ট হল চুড়িপা যা আপনার এবারের পুজোর স্টাইলকে অন্য মাত্রা দেবে। সম্প্রতি আলিয়া ভাটকে দেখা গেছে তাঁর ইনস্টা হ্যান্ডেলে কালো রঙের একটি আনারকলি এবং কানে বড় ঝুমকোতে ছবি পোস্ট করতে। এই ছবির লাইক সংখ্যা দেখে বোঝা যায় যে, তিনি ফ্যানদের হৃদয় আবারও জয় করে নিয়েছেন। ২.সিগারেট প্যান্ট একজন ফ্যাশন ডিজাইনার সবসময়ই চান নিজেদের কাজকে আরও ভালো করে তুলতে। আর সেই চাহিদা সেই প্যাশন থেকেই ট্র্যাডিশনাল পোশাকেও পড়েছে আধুনিকতার ছাপ। হালফিলের সময়কে, সময়ের দাবিকে মাথায় রেখে, তাঁরা তৈরি করেছেন সিগারেট প্যান্টের মতো পোশাক যা এথনিক পোশাককে আরও বেশি স্মার্ট করে তুলেছে। এই সিগারেট প্যান্ট গোড়ালি থেকে একটু উঁচু হয় এবং যে কোনও ছোটো কুর্তা বা হেমলাইন পর্যন্ত পোশাকের সাথে তা পরা যায়। ৩.কুলোটে এথনিক পোশাকের মধ্যে অন্যতম হল কুলোটে। ট্র্যাডিশনালের সাথে হাল ফ্যাশনের ছাপ রয়েছে এই পোশাকের মধ্যে। অনেকটা পালাজোর মতো হলেও হাঁটু পর্যন্ত কুলোটের প্যান্টের ঝুল। ছোটো কুর্তি ,যে গুলোর হেমলাইন নিয়ে পরীক্ষানিরীক্ষা করা যায় সেগুলো এই প্যান্টের সাথে পরাই যায়। এই কুর্তিগুলো অপ্রতিসমভাবে ঝুলে থাকে প্যান্টের ওপরে। কানে কুন্দনের ঝুমকো এবং পেঁয়াজি রঙের কুলোটে তে কিছু দিন আগে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রী সোনম কাপুর আহুজাকে। ৪. পাতিয়ালা প্যান্ট 'যাব উই মেটে'র কথা কার না মনে আছে? গীতের ফ্যাশন স্টেটমেন্ট এখনও গেঁথে আছে সকলের মনে। হ্যাঁ, করিনা কাপুরের পরা পতিয়ালা প্যান্ট কিন্তু আজও সমান জনপ্রিয়। ঢিলেঢালা ট্রেন্ডি কমফোর্টেবল এই পোশাক জায়গা করে নিয়েছে ২০২০২-তেও। মাঝে যদিও এই পাতিয়ালা প্যান্টের চাহিদা কমে গিয়েছিল। কিন্তু এবছরের ফ্যাশন বাজারে ছোটো কুর্তা আর পাতিয়ালা প্যান্ট ইতিমধ্যে 'ইন' হয়ে গেছে। ৫.পালাজো পোশাক এমন হতে হবে যা পরে আরাম লাগবে, স্বাচ্ছন্দ্যবোধ করা যাবে। এইধরণের পোশাকের খোঁজ করলে, পালাজোর নামটাই আগে আসে। পালাজো যেমন আরামদায়ক তেমনই এই প্যান্ট তুলনামূলক খোলামেলা। আর তার জন্যে এর ভেতর দিয়ে হাওয়াবাতাসও চলাচল করে। গরমে পরলেও কোনও অসুবিধা নেই। কিছুদিন আগে অনুষ্কা শর্মাকেও দেখা গেছে সাদা রঙের বড় কুর্তির সাথে হালকা ব্রাউন রঙের পালাজো পরে ছবি পোস্ট করতে তাঁর স্যোশাল মিডিয়ায়। ৬.শারারা ৯০ এর দশকের পোশাকের বাজারে একচেটিয়া রমরমা ছিল শারারা-র। পুজোর বাজারে, এই মরসুমে আবার ফিরে এসেছে সেই ৯০-এর ফ্যাশনের গ্ল্যামার। ছোটো কুর্তি, বড় কুর্তি, টিউনিক যে কোনও কিছুর সাথে খাপ খেয়ে যায় এই শারারা। 'সিম্বা গার্ল' সারা আলি খানকে লেমন গ্রিন রঙের শারারা এবং এমব্রয়ডারি কাজ করা ওড়নাতে ছবি পোস্ট করতে দেখা যায় ইনস্টা হ্যান্ডেলে। ৭. লেগিংস যে কোনও স্টাইল করার জন্যে সেরা হল লেগিন্স। যে রকম খুশি কুর্তি, লঙ শার্ট, টপের সঙ্গে আরামসে পরা যায় এই প্যান্ট। আর অন্যান্য প্যান্টের তুলনায় লেগিংস অনেক বেশি টেকসই এবং খুবই আরামদায়ক। ৮.ধুতি প্যান্ট পোশাক নিয়ে যদি আপনি একটু পরীক্ষা-নিরীক্ষা করে আপনার স্টাইল স্টেটমেন্ট ঠিক করতে চান, তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন এই ধুতি প্যান্ট। এটা বড় হওয়ার জন্যে ,সামলাতে একটু অসুবিধা হতে পারে! কিন্তু যদি নিজের দেহের মাপ অনুযায়ী আগে থেকে বানিয়ে নেওয়া হয়, তাহলে এই পোশাকে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন আশা করা যায়। মেরুন রঙেন ধুতিপ্যান্ট এবং তার সাথে মানাসসই টপ পরে ছবি দিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছেন পরিণীতি চোপড়া। ৯.সালোয়ার ছোটোবেলা থেকে সালোয়ার প্যান্টের কথা কম বেশি আমরা সকলেই শুনেছি। সেই সালোয়ার প্যান্ট এই বছরের ফ্যাশন ট্রেন্ডে নতুন আকর্ষণ। এটা অনেকটা পালাজো আর পাতিয়ালার ক্রসওভার। যা আপনাকে এই পুজোতে দিতে পারে একেবারেই 'দেসি লুকস্'। বলিউডের 'কুইন' কঙ্গনা, অফ্-হোয়াইট সালোয়ার আর বিভিন্ন রঙের এমব্রয়ডারির কাজ করা ওড়নাতে ছবি ইনস্টাতে পোস্ট করে নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছেন। ১০. লেহেঙ্গা- স্কার্ট বেগুনি রঙের লেহেঙ্গা -স্কার্ট আর সবুজ রঙের লং কুর্তি পরে ইনস্টাতে ছবি পোস্ট করেন বলিউডের 'বেবো' করিনা কাপুর খান। আন্দাজ করা যায় যে বেবোর এই ফ্যাশন সেন্স এবছরের স্টাইল স্টেটমেন্টে নিঃসন্দেহে জায়গা করেই নেবে। তাহলে এই পুজোয় কেমন সাজবেন আপনি? হাতের সামনেই রয়েছে ট্র্যাডিশনাল আর কনটেম্পরির যুগলবন্দী। তাই দেরি না করে বেছে নিন আপনার পুজোর পোশাক। আর এই পুজোতে নিজের সাজকে করে তুলুন অন্যদের থেকে একেবারে আলাদা।

```